3 Answers
ধর্ষন একটি জঘন্য অপরাধ। কোন বিবাহিত মহিলা যে কোন ব্যাক্তি দ্বারা ধর্ষিত হলে ধর্ষকের উপযুক্ত আইনী বিচার করতে হবে কিন্তু স্বামী-স্ত্রী বা অন্য কোন সম্পর্কে এর কোন প্রভাব পরবে না।
যদি কোন মেয়ে শশুর কর্তৃক ধর্ষিত হয় তাহলে ঐ মেয়ের জন্য ঐ স্বামী চিরজীবনের জন্য হারাম হয়ে যায়। আর কখনো হালাল হবেনা।
শ্বশুর যদি তার পুত্রবধূকে ধর্ষণ করে, তাহলে তার পুত্রবধূ তার পুত্রের জন্য চিরতরে হারাম হয়ে যায়। এমতাবস্থায় ওই মহিলা তার স্বামীর সঙ্গেও থাকতে পারবে না, সহবাস করতে পারবে না এবং শ্বশুরের সঙ্গেও থাকতে পারবে না, সহবাস করতে পারবে না। ওই মহিলা ওই পরিবারের সবার জন্যই হারাম হয়ে যাবে। বিয়ের পর ওহ মহিলা স্বামীর সঙ্গে মিলিত হওয়ার দ্বারা তার শ্বশুর এবং পূর্বপুরুষের জন্য হারাম হয়ে গেছে। আর শ্বশুরের যিনার দ্বারা স্বামী এবং অন্যান্য ভাইদের জন্যও চিরতরে হারাম হয়ে গেছে। এটাকে ইসলামী ফিকহের পরিভাষায় 'হুরমাতে মুসাহারাত' বলে। হুরমাতে মুসাহারাত সাব্যস্ত হয়ে গেলে সেটা চিরজীবনের জন্য হারাম হয়ে যায়। প্রশ্নোক্ত অবস্থায় ওই মহিলা তার স্বামীর জন্য চিরতরে হারাম হয়ে গেছে। তাই ওই মহিলা আর কখনোই তার স্বামীর সঙ্গে সহবাস করতে পারবে না। [বিস্তারিত দেখুন- আল ইখতিয়ার লিতালীলিল মুখতার :৩ : ৮৫ : দারুল কুতুবিল ইলমিয়্যাহ]
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy