আমি ‍দিনে ৩ থেকে ৫ কাপ চা খাই । এতে কি কোনো সমস্যা হবে?

2949 views

1 Answers

অতিরিক্ত চা পান করার ফলে যেসব ক্ষতি করবে.. ১. আসক্তি তৈরি করে : কোনো জিনিস অভ্যাসে পরিণত হয় আসক্তির ফলে। অতিরিক্ত চা পানে আপনার এটার প্রতি এক ধরনের আসক্তি তৈরি হতে পারে। আপনি এটি ছাড়া এক দন্ড কাজ করতে পারবেন না। আপনি ঝিমিয়ে পড়বেন যা স্বাস্থ্যের জন্য কখনই ভালো না। ২. ঘুম নষ্ট করে : অতিরিক্ত চা পানে আপনার ঘুম নষ্ট করতে পারে। এগুলোতে থাকা ক্যাফেইন দেহের রক্ত সঞ্চালনকে বাড়িয়ে দেয়। ফলে ঘুম ঘুম ভাব চলে যায় কিন্তু একেবারেই ঘুম না আসলে অনেকে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়তে পারেন। ৩. ক্ষুধামন্দা তৈরি করে : অতিরিক্ত চা পানে আপনার ক্ষুধামন্দা তৈরি করতে পারে। অতিরিক্ত ক্যাফেইন আপনার ক্ষুধার অনুভবকে নষ্ট করে দেয়। ফলে আপনার আর ক্ষুধা লাগে না। আর অনেকক্ষণ না খেয়ে থাকলে আপনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়বেন। এর ফলে শরীর দুর্বল হয়ে পড়ে। এভাবে চলতে থাকলে আপনি মৃত্যুঝুঁকিতেও পড়তে পারেন। ৪. আলসার বা গ্যাস্ট্রিক হতে পারে : চা তে থাকা অতিরিক্ত ক্যাফেইন শরীরে এক ধরনের গ্যাস্ট্রিক রস নিঃসরণ ঘটায় যা পেপটিক আলসার বা গ্যাস্ট্রিকের সৃষ্টি করতে পারে। এর ফলে মৃত্যুঝুঁকিও বাড়তে পারে।আই থিং প্রতিদিন ২-৩ চা খাওয়াটাই স্বাভাবিক।

2949 views

Related Questions