কারও যদি এই স্বপ্নের ব্যাখ্য জানা থাকে প্লিজ বলবেন?
আমি গত রাতে স্বপ্নে দেখেছি আমাকে জোর করে বাসা থেকে বিবাহ দেওয়া হচ্ছে। আমার যেখানে বিয়ে করতে ইচ্ছুক নই সেখানে নিয়ে বিয়ে দেওয়া হয়েছে।
2 Answers
ভাই! স্বপ্নের ব্যাখ্যা বলা যার তার কাজ নয়। এটা বিরাট এক দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে শুধু তিনিই স্বপ্নের ব্যাখ্যা করতেন। বড় বড় সাহাবীও তা করতেন না। এরপর তাবিঈদের যুগে মুহাম্মাদ ইবনে সীরীন রাহিমাহুল্লাহ ছিলেন সবচেয়ে বড় তাবীরকারী। সবাই তাঁর কাছেই স্বপ্নের ব্যাখ্যার জন্য যেতেন। এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ। যে কেউ স্বপ্নের ব্যাখ্যা বলতে পারবে না। বললে উল্টাপাল্টা হবে। ভালো হয়- আপনি স্বপ্নের ব্যাখ্যায় পারদর্শী কোনো আলেমের সঙ্গে যোগাযোগ করুন। যেমন, ঢাকায় আছেন মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ এবং মাওলানা হেমায়েত উদ্দীন সাহেবদ্বয়।
"দর্শন" থেকে অর্জিত জ্ঞান থেকে বলছি।
স্বপ্ন আসলে মনের এক অনুপম অবস্থা। এটা জাগরণ ও সুযুপ্তির মধ্যবর্তী অবস্থা। এই অবস্থায় কল্পনারাশি নতুনভাবে সংযুক্ত হয়ে প্রত্যক্ষের বাস্তবতা ও স্পষ্টতা নিয়ে আত্মপ্রকাশ করে।
অতএব, এই প্রশ্নের ব্যাখ্যা নিতে আপনাকে আপনার পরিবারের সঙ্গে পরামর্শ করতে হবে। অথবা কোনো মনোবিদ-এর পরামর্শ নিতে পারেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy