আমার বাবা আমার মাকে আগে প্রচুর মারতো, আমরা কেউ প্রতিবাদ করতে পারতাম না বরং কিছু বললেও আমাদের মারপিট করতো। এখন আমার মায়ের শরীরে মারধোরের কারণে নানা রোগ হয়েছে। আমারা তার সন্তানরা তিন ভাই। আমাদের বয়স ২০,২৩,২৬ বছর। এখনও খুব সাধারণ বিষয় নিয়ে বাড়িতে ঝামেলা হয়, মারামারি করে। আমরা মায়ের ভালবাসার কারনেই আল্লাহর রহমতে বড় হয়েছি। একটু প্রতিউত্তর করলেও আমাদের এমনভাবে লাঠি বা দা কাছি দিয়ে এমনভাবে ছুড়ে মারে যদি লাগে তো সাথে সাথে আমরা মারা যাবো। এরকম ব্যবহার করলে কেমনে সহ্য করবো এখন পর্যন্ত? কি করবো এখন আমরা? মাকে নিয়ে আমরা আলাদা হয়ে যাবো নাকি? মাঝে মাঝে মনে হয় তারে খুন করে ফেলি। সত্যি কথা সে মারা গেলে সমাজের কেউ তার জন্য একটুও কান্না করবে না, কারণ সবাই জানে সে একটা পশু। তার সাথে আমার দাদা দাদির প্রায় ঝগড়া লাগে। দাদাকে সে সবসময় খুবই খারাপ ভাষায় গালাগালি করে। এখন আমরা কি করবো? সঠিক সিদ্ধান্ত দেন? আপনারা দয়া করে একটু ভেবে চিন্তে সবাই পরামর্শ দিবেন।
2842 views

1 Answers

আমার মতে আপনারা আলাদা হওয়া উচিত কারন যে কোন সময় একটা দূরঘটনা ঘটতে পারে আর ভুলেও খুনের কথা ভাবনেন না। সে আপনার বাবা যদি সে ভুল করে তাকে আপনার ক্ষমা করে দেওয়া উচিত সব চেয়ে ভালো হয় অাপনার মা কে নিয়ে অালাদা হয়ে যান।

2842 views

Related Questions