1 Answers

ব্যাখ্যা পাবেন না কেন? কুরআন হাদিসের ব্যাখ্যা অবশ্যই আছে। এজন্য কুরআন হাদিসের ব্যাখ্যাগ্রন্থ ভালো করে পড়তে হবে। সামান্যতম জ্ঞান নিয়ে বড় বড় বিষয়ে গবেষণা শুরু করা কিংবা আপত্তি তোলা নিতান্তই নির্বুদ্ধিতা। যেভাবে এক কেজি ওজনের পাল্লায় বিশ কেজি তুললে ছিড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তেমনি ভালো করে কুরআন হাদিসের জ্ঞান না নিয়ে অবান্তর প্রশ্ন করা কিংবা বিতর্কে লিপ্ত হওয়া- বিবেকের ক্ষতি করার নামান্তর। তাই কুরআন হাদিসের যথাযথ ব্যাখ্যা পেতে হলে আপনাকে অবশ্যই সেই ধরনের মৌলিক ব্যাখ্যাগ্রন্থ পড়তে হবে। আর যেসব বিষয় বুঝে আসে না, সেগুলো আলেমদের থেকে বুঝে নিতে হবে। আল্লাহ বলেন, "যদি তোমরা না জান, তাহলে জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো।" ধন্যবাদ! 

2668 views

Related Questions

আমার জিএফ এর সাথে আমার ২.৫ বছরের রিলেশন।আমার বয়স ২১ বছর আর জিএফ এর বয়স ১৮ বছর।আমার জিএফ আমাকে ছাড়াও কিছুদিন অন্য একটা ছেলের সাথে ফোনে কথা বলতো।আমি জানতে পারলে কোরান শপথ করে বলেছে, সে তার সাথে এমনি কথা বলছে।তাকে ভালবাসে না, ভালবাসে শুধু আমাকে। আর (কোরান শপথ) করে বলেছে এমন ভুল আর কোনদিন হবেনা আর সে শুধু আমাকে চাই ।২-৩ দিন অনেক কান্নাকাটি করছে আর আমার কাছে মাফ চেয়েছে।,আর সেই ছেলেটার সামনে আমার জিএফ বলেছে যে সে শুধু আমাকে ভালবাসে, আর তার সাথে এমনি কথা বলেছে।এখন কথা হলো মেয়েটা কি আমাকে সত্যই ভালোবাসে। জানাটা প্রয়োজন, কারণ মেয়েটা আমাকে প্রচন্ড চাপ দিচ্ছে বিয়ে করার জন্য।?
3 Answers 3147 Views