এইচ এসসি তে অর্থনীতি নিতে চাচ্ছি না,এতে কি কোনো সমস্যা হবে ভার্সিটিতে?
আমি ঢাকা আদমজী ক্যান্টনমেন্ট এ মানবিক শাখায় একদশ শ্রেনিতে পড়ি। আমি অর্থনীতি অপশনাল সাবজেক্ট নিয়েছে।কিন্তু অর্থনীতির প্রথম পত্র আমার কাছে অনেক কঠিন মনে হয়।আব্বুকে বললাম এটা বাদ দিয়ে দিব।আর আম্মু বলে এটা রাখার জন্য।কিন্তু ভার্সিটিতে আমি "ল" পড়ব।এখন অর্থনীতি টা কি বাদ দেওয়া টিক হবে? এটা রাখার কতটুকু গুরুত্ব আর না রাখলে কি ভার্সিটি তে কোনো সমস্যা হবে পাবলিক অথবা প্রাইভেট ভার্সিটির ক্ষেত্রে।একটু বিস্তারিত লিখবেন।
1 Answers
আপনি যেহেতু বলেছেন যে আইন বিষয়ে অনার্স পড়তে চাচ্ছেন সেখত্রে আপনার অপশনাল বিষয় হিসেবে আপনার অর্থনীতি বা যেকোন বিষয়ই থাকুক না কেন তাতে কোন সমস্যা হবে না।। আপনি চাইলে যেকোন বিষয় নিতে পারেন । আপনি বলেছেন যে আপনার অর্থনীতি বিষয় টি অনেক কঠিন তাই আপনি এইটা বাদ দিয়ে অন্য কোন বিষয় নিতে পারেন এতে খারাপের চাইতে ভালই হবে বলে আমি মনে করি ।
ধন্যবাদ ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy