প্লীজ হেল্প মি?

আমার প্রেম প্রায় সাড়ে ৮ বছরের | আমার আপন খালাতো বোনের সাথে | খালাতো বোন আমার চেয়ে প্রায় ২বছরের বড় | উভয় ফ্যামিলি আমাদের সম্পর্ক জেনে গেছে |প্রথম দিকে আমার ফ্যামিলি রাজি ছিলনা |কিন্তু পরে আমার অবস্তা দেখে সবাই রাজি হয়েছে |এখন মেয়ের ফ্যামিলি রাজি হচ্ছেনা |মেয়ের ফ্যামিলি মেয়েকে আমার কাছ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে | এখন দেখা যায় মেয়েও রাজি না |অথচ সে আমাকে বলেছিল আমি যাতে সবাইকে রাজি করি |এখন আমার কি করা | আমিতো ওকে ছাড়া কোনভাবেই বাঁচতে পারবনা |
2962 views

4 Answers

যেহেতু মেয়েও এখন রাজি না আপনাকে বিয়ে করতে, সেহেতু তাহলে এটা সম্ভত পরিবার থেকে অনেক চাপ বেশি তাই সে কিছু বলতে পাচ্ছেনা।আপনাকে এখন যা করতে হবে তা হলো আপনি যদি মেয়েটিকে ছাড়া বাঁচা অসম্ভব হয়ে দাড়ায়।তাহলে মেয়ের সাথে যেভাবেই হোক আপনার দেখা করা অত্যন্ত জরুরি বা তার সাথে ফোনে কথা বলা আর এখনকার ডিজিটাল যুগে এটা ব্যাপারই না।অতঃপর তার সাথে কথা বলে বুঝতেই পারবেন। আর একটি কথা মনে রাখবেন মেয়েটিকে আপনি যদি না পান ভালবাসার মানুষটি যেভাবে থাকতে চায় সেভাবে তাকে থাকতে দিন।যে মন থেকে ভালবাসতে জানে সে ভালবাসার মানুষটিকে সেক্রিফাইসও করতে জানে।আর আমি আপনাকে একটা কথায় বলব টাইম ইস এ গ্রেট হেলার"সময়ই সব ক্ষত দূর করে দেয়"।আপনার এই মুহূর্তটাও খারাপ লাগবে কষ্ট লাগবে কিন্তু সময় ফুরিয়ে গেলে তখন আর খারাপ লাগবেনা বুঝতে পারবেন আসলে আপনি কি করেছেন।

2962 views Answered

আপনাদের যেহেতু দীর্ঘ সময়ের সম্পর্ক সেহেতু বিচ্ছেদটা গভীর হওয়াটাই স্বাভাবিক।আপনার পরিবার প্রথমে মেনে নেয়নি কিন্তু পরে আপনার অবস্থা দেখে মেনে নিয়েছে।আপনি তাকে ভুলে যাবার চেষ্ঠা করুন।কেননা এই সম্পর্ক সামনে এগুলে দুঃখ ছাড়া আর কিছুই পাবেন না। মনে রাখবেন জন্ম মৃত্যু বিবাহ তিনটা আল্লাহর হাতে।

2962 views Answered

আপনি প্রথমে নিজেকে শান্ত করুন। আর মেয়েটিকে ভালো করে বুঝান। মেয়েটিকে হয়তো তার পরিবার কোনোরকম চাপ দিয়েছে যার কারনে সে না করছে। তাই আপনি মেয়েটিকে ভালো করে বুঝান।

2962 views Answered

মনে হচ্ছে মেয়ে তার পরিবারের চাপে এমনটা করছে।হয়ত আপনার পরিবার মানলেও মেয়ের পরিবার এটা মানতে পাচ্ছে না।তাই মেয়েকে বাধা দিচ্ছে।আর আপনি ওকে পারলে একটু বোঝানোর চেষ্টা করুন যে আপনি তাকে ছাড়া বাচতে পারবেন না।সম্ভব হলে আপনি সম্পর্কটা শেষ করে দিন।মেয়ে পক্ষ হয়ত আপনি ছোট হওয়ার কারণেই রাজি হচ্ছে না সমাজের দিকে চেয়ে।

2962 views Answered

Related Questions

Next steps