1 Answers
বর্তমানে হৃদযন্ত্র বা হার্টের রোগে বিশ্বের নানান প্রান্তের লোকেরা ভুগছেন। একই সঙ্গে এই হার্টের রোগের কারণেই বাংলাদেশে প্রতিদিন অনাকাঙ্খিতভাবে প্রাণ হারাচ্ছেন বহু মানুষ। হার্টের সুস্থ্যতার জন্য স্বাস্থ্যকর খাবারের গুরুত্ব অপরিসীম।
জীবন একটাই আর সেই জীবনকে একটা যন্ত্রই জিইয়ে রাখে তা হলো হার্ট বা হৃদয়। যতক্ষণ ধুকপুক করে, ততক্ষণই মানুষ বেঁচে থাকে। ঢুকপুক বন্ধ মানে শরীরটাও নশ্বর। তাই বেঁচে থাকতে গেলে বাঁচিয়ে রাখতে হবে হার্ট বা হৃদয়কে। সদা শক্তপোক্ত রাখতে হবে মানবদেহের এই গুরুত্বপূর্ণ যন্ত্রটিকে। দুর্বল হার্ট বা হৃদযন্ত্র যেমন মানুষকে এগিয়ে যেতে দেয় না, তেমনই মানুষকে বাঁচিয়েও রাখে না দীর্ঘদিন। শক্ত ও মজবুত হৃদযন্ত্র পেতে তাই জেনে নিন, কী কী খেলে হৃদযন্ত্র বা হার্ট ভালো থাকে ।
ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁও ভিত্তিক খাদ্য, প্রযুক্তি ও আইন প্রতিষ্ঠান বিটক্লাব ডটইন। এই প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ সাম্য শ্রী ৫টি খাবারকে হৃদযন্ত্রের উপকারী হিসেবে গণ্য করেছেন।
শ্যামন মাছ : কার্ডিওভাসকুলার বা হৃদযন্ত্রের ঝুঁকি হ্রাস করে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড। সামুদ্রিক শ্যামন মাছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডে ভরপুর। প্রতি সপ্তাহে অন্তত ২ বার শ্যামন মাছ খাওয়া হৃদযন্ত্রের জন্য উপকারী। সহজেই রান্না করা যায় এই মাছ। এখন থেকেই খাবারের তালিকায় এই মাছের উপস্থিতি রাখেন।
ব্লুবেরি : হাই ফাইবার ও ভিটামিন ই-এ সমৃদ্ধ ব্লুবেরি হৃদয়জনিত অসুখের ঝুঁকি দ্রুত কমায়। ব্রেকফাস্টের পর বা দুপুরে খেয়ে উঠে খেতে পারেন এই ফল। অন্য ফলের সঙ্গে মিশিয়ে কাঁচা কাঁচা খেতে পারেন হৃদযন্ত্রের উপকারি এ ফল।
আখরোট : হৃদযন্ত্র বা হার্ট ভালো রাখতে দারুণ উপকার করে আখরোট। মোনো স্যাটুরেটেড ফ্যাট থাকে বলে, আখরোটে শরীরের ক্ষতিকারক লো ডেন্সিটি লিপোপ্রোটিন কোলেস্টোরল কমিয়ে হাই ডেন্সিটি লিপোপ্রোটিন কোলেস্টোরলকে বাড়ায় যা হার্টের কার্যক্ষমতা বাড়ায়। আখরোটেও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকে যা হৃদযন্ত্রের কর্মকা-কে সক্রিয় রাখে।
যব শস্য বা ওটমিল : হার্টের লো ডেন্সিটি লিপোপ্রোটিনকে কমায় ওটমিল বা যব শস্য। শুধু তাই নয়, ওটমিল হল নিউট্টিয়েন্টস ও এনার্জিতে ভরপুর পুষ্টিকর একটি খাদ্য। মানবদেহের কোলেস্টোরল লেভেল নিয়ন্ত্রণে রাখে ওটমিল বা যব শস্য। তাই প্রতিদিন আধকাপ ওটমিল খেলে হার্টের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।
ডার্ক বা কালো চকোলেট : ফ্ল্যাভানল থাকে বলে ডার্ক বা কালো চকোলেট শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। হার্টে রক্ত জমাট বাঁধতে দেয় না। ডার্ক বা কালো চকোলেটে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে বলে মানবদেহের খারাপ কোলেস্টেরল কমায়তে সহায়তা করে। কালো চকোলেট ৭০ শতাংশ চকোলেট ও সামান্য চিনি দিয়ে তৈরি। তাই হার্টজনিত অসুখ রোধ করে ডার্ক চকোলেট।
সূত্র: এএফপি ও ডেইলি স্টার ও নিউজ ওয়াল্ডবিডি
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy