প্রতারক প্রেমিকার হাত থেকে বাঁচতে চাই?
সিরিয়ার একটা মেয়ের সাথে আমার ফেইসবুকে সম্পর্ক হয়।। সে বিধবা এবং তার একটা পিচ্চি মেয়ে আছে।। সম্পর্কের একটা পর্যায়ে সে আমার কাছে বাংলাদেশে আসতে চায়।যেহেতু সিরিয়াতে আইএস হামলা ও সিরিয়া সরকারের দূর্বিষহ শাসনে জনজীবন বিপন্ন। এক পর্যায়ে আমি আমার NID নাম্বার এবং বাড়ির ফুল এ্যাড্রেস দিয়ে দিয়েছি।। ঠিকানা পাওয়ার পর সে আমাকে আনফ্রেন্ড করে দেয়। আমি তার সাথে আর যোগাযোগ করতে পারছিনা। এখন আমার প্রশ্ন হচ্ছে সে আমার কি ক্ষতি করতে পারে? আমার এখন কি করা উচিৎ। আমি চ্যাটের ম্যাসেজগুলি ডিলিট করেছি বাট মেইল বক্সের মেইল গুলো এখনো আছে।।
2921 views
3 Answers
ভয়ের কোন কারন নেই, যেহেতু তার সাথে আপনার শুধুমাত্র ফেসবুক রিলেশন। ইমেইল মেসেজ গুলিও ডিলেট করে দিন। আর পারলে তার নামে থানায় একটা জিডি করে রাখুন।
2921 views
Answered
ফেইসবুক মেসেজ বা ইমেইল ডিলিট করে দিলেও কিন্তু ফেইসবুক বা ইমেইল কতৃপক্ষর নিকট এগুলো থাকবে।বড় কিছু ঘটে গেলে আইন হয়ত এগুলো ফেইসবুক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে আবার ফেরত পেতে পারে।তবে সে যদি বাংলাদেশে এসে আপনার বিরুদ্ধে মামলা করে তবুও আপনার কিছু হবে না।কারণ ফেইসবুক ফ্রেন্ড।আর ওর না আসার সম্ভাবনাটাই বেশি।
2921 views
Answered
এটা নিয়ে টেনশন করার কিছু নেই। ফেসবুকে এরকম কাহিনী অহরহ ঘটছে আর ওই মেয়ে থাকে সিরিয়া , তাই আপনি নিশ্চিন্তে থাকতে পারেন।
2921 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy