মানসিক ভাবে খুব হতাসায় আছি?
অনেক বছর আগে আমাদের বাড়িতে এক টা মেয়ে কিছু দিন এর জন্য বেড়াতে এসেছিল। তখন আমি কলেজে পড়তাম। তখন মেয়ে টি কে মনে মনে ভালবেসে ফেলেছিলাম। আমাদের বাড়ি থেকে চলে যাবার সময় তাকে ভালবাসার কথা টা বলি। সে রাজি হয়। তার পর অনেক বছর তার সাথে কোন জোগাজগ হয় নি, কিন্তু আমি তাকে মনে মনে ভালবেসেছি । ২ বছর আগে আমি তার ফোন নাম্বার জোগার করে আবার জোগাজগ শুরু করি। মেয়ে টি ও আমার সাথে কন্টাক্ট করতে পেরে খুশি হয়। আমি তাকে আবার আমার ভালবাসার কথা টা বলি। সে হ্যা, না কিছুই বলে না। শুধু আমাদের রেগুলার চ্যাট হতে থাকে। আমি তাকে এক দিন খুচ চাপ দেই। সে তখন বলে যে তার নাকি বয় ফ্রেন্ড আছে। ব্যাপার টা আমি বিস্যাস করি নি। কিন্তু পরে খোজ নিয়ে দেখি সত্যি তার বয় ফ্রেন্ড আছে। ব্যাপার টা নিয়ে আমি খুব কষ্ট পাই। সে আমাকে বলে যে আমাকে নাকি তার অনেক ভাল লাগে। কিন্তু ভালবাসে না। ব্যাপার টা আমি মেনে নিতে পারছি না। আমি তাকে মন থেকে ভালবাসি। মেয়ে টা কে ভোলা সম্ভব না আমার পক্ষে। তার বয় ফ্রেন্ড থাকলে আমার সাথে দুই বছর ধরে জোগাজগ করলো কেন? সে আমার বলে যে আমার প্রতি নাকি সে দুর্বল, কিন্তু ভালবাসে না, আমি এখন কি করতে পারি? মানসিক ভাবে খুব হতাসায় আছি। মেয়ে টা কে আমি ভুলতে পারবো না
3 Answers
অবশ্যই মেয়েটিকে ভুলে যান।আর নতুন করে কিছু করার চেষ্টা করবেন না। আরো ভালো মেয়েকে হয়ত আল্লাহ আপনার জন্য রেখেছে।মেয়েটি আপনাকে নিয়ে খেলছে।তার একটা বয়ফ্রেন্ডও আছে।অতএব এখন থেকে কাউকে কিছু বলার আগে তার সম্পকে ধারণা নিয়ে বলবেন।
আপনি অযথা ওর পিছনে সময় নষ্ট করবেন না, মেয়েটির বয়ফ্রেন্ড থাকা সত্বেও আপনার সাথে রিলেশন করেছে, এমন আছে সে এরকম অনেকজনের সাথেই করেছে , তাই এই মেয়েকে ভুলে যাওয়াই আপনার জন্য ভালো হবে।
আমার মনেহয় আপনার মেয়েটাকে ভুলে যাওয়াই ভালো।কেননা মেয়েটার বয়ফ্রেন্ড আছে। ওই মেয়েটার পিছনে ঘোরাতে আপনার শুধুই সময় নষ্ট হবে আর কিছুনা।যত তারাতারি সম্ভব মেয়েটাকে ভুলে যান।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy