ভালবাসার সমস্যা?

আগেই বলে রাখছি আমি খুব ভীতু এবং ভদ্র ছেলে।সবসময় মেয়েদের থেকে ১০ হাত দুরে থাকি।তবু আমি একটা মেয়েকে অনেক দিন যাবত ভালবাসি।বলতে পারি না।কিন্তু আমরা একই এলাকার বলে কিভাবে জানি বিষয় টা অনেকেই জেনে যায় এমনকি ওই মেয়েটি ও।তারপর আর অনেকদিন পর আমি মেয়েটিকে রাস্তায় একা পেয়ে মেয়েটিকে প্রপোজ করি।অর্থাৎ তাকে আমি বলি যে আমি তাকে খুব পছন্দ করি।কিন্তু মেয়েটি তখনই আমাকে পছন্দ করে না বলে ওইখান থেকে চলে যায়।আমি তাকে খুব ভালবেসে ফেলেছি। এখন আমি কি করব।
3059 views

4 Answers

ভালোবাসতে গেলে একটু সাহসের দরকার হয় . পছন্দ যখন করে না বলে দিয়েছে তাহলে আর কয়ক বার ট্রাই করে দেখুন . আর না হলে ভুলে যাওই ভালো

3059 views Answered

কোন মেয়েকে ভালোবাসতে  গেলে একটু সাহসী হতে হয়।  যাই হোক আপনি যখন মেয়েটি বললেন যে আমি তোমাকে পছন্দ করি ঐ সময় যদি মেয়টি অনেক রাগ হয়ে থাকে তাহলে বুঝবেন যে আর কোনো  লাভ নেই।  কিন্তু যদি রাগ না হয়ে মেয়েটা আপনাকে বলে আমি তোমাকে পছন্দ করি না তাহলে বুঝেনিবেন যে মেয়েটা আপনাকে পছন্দ করে। 

3059 views Answered

মেয়েটি আপনার উপর হয়ত খেপেছে এই কারণে এটা জানাজানি হওয়ায়।আর মেয়েরা সবসময় লুকিয়ে প্রেম ভালোবাসা করতে চায়।আর মেয়েটি অন্য কারো সাথে প্রেম করে কিনা জেনে নিন।তবে এই মেয়ের ভালোবাসা পেতে আগের চেয়েও বেশি কষ্ট করতে হবে।আপনি মেয়েটিকে আরেকবার বলবেন কেন সে আপনাকে ভালোবাসেনা।আর কোনো কারণ না বললে চেষ্টা করবেন কয়েকবার তাহলে তার ভালোবাসা পেতে পারেন।আর কারণ বললে কারণটা সমাধান করার চেষ্টা করুন অথবা ভুলে যান।

3059 views Answered

একবার না পারিলে দেখ শতবার। এই প্রবাদ বাক্যটির কাছে আপনার একবারের চেষ্টা তো কিছুই না। মেয়েটি আপনাকে না বলেছে তো কি হয়েছে। আপনি মেয়েটির মনে জায়গা করে নেওয়ার জন্য বারবার চেষ্টা করুন। আপনি এমন কিছু করুন যাতে করে আস্তে আস্তে মেয়েটি আপনার প্রতি দূর্বল হয়ে পড়ে। আর আপনি সাহসী হন কেননা ভাগ্য সাহসীদের প্রতি সুপ্রসন্ন।

3059 views Answered

Related Questions

Next steps