1 Answers
আপনি যদি মনে করেন যে আয়নাতে প্রতিম্বিব উল্টো তাহলে ভুল করছেন।
আয়না শুধু বস্তুর সামনাসামনি দিক পরিবর্তন করে দেয়, পাশাপাশি উল্টে দেয়না।
উদাহরণ স্বরুপ, আপনার একজন বন্ধুকে আপনার সামনে দাড় করান। এখন আপনার ডান দিক আপনার বন্ধুর জন্য বাম দিক, একইভাবে আপনার বাম দিক তার ক্ষেত্রে ডান দিক।
এবার বন্ধুটিকে আপনার প্রতিবিম্বের সাথে তুলনা করুন, ঠিক একই যুক্তি অনুসারে এখানেও আপনার ও আপনার প্রতিবিম্বের ডান ও বাম দিক উল্টো বলে মনে হয়।
অর্থাৎ আপনি আয়নার সামনে পশ্চিম দিকে মুখ করে দাড়ালে প্রতিবিম্ব পূর্ব দিকে মুখ করা অবস্থায় থাকবে। আর বাস্তবতায় আমরা দেখি দুজন বিপরীত দিকে ঘুরে দাঁড়ানো ব্যক্তির ডান ও বাম উল্টো কিন্তু উপর-নিচ একই থাকে।
বিষয়টা ডাইরেকশনের, রোটেশনের নয়।
4347 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy