কনডম ইউজ করার জন্য স্ত্রীর যৌনাঙ্গ ছুলে যায় আর ব্যাথা করে ৫/৭ দিন ধরে। নিচে বিস্তারিত পড়ে একটা সাজেশন দেন❣️?
আমি নববিবাহিত। কয়েক মাস বিয়ে হইছে। আমি আর স্ত্রী আলাদা থাকি। এজন্য আমাদের মাসে ২/৩ রাত একসাথে কাটানো হয়। আমি প্রথম দিকে ওকে ইমারজেন্সি পিল খাওয়াতাম কিন্তু এটা খাওয়ালে পিরিয়ড অনিয়মিত হয়ে যায়। এখনো তার পিরিয়ড অনিয়মিত আর এজন্য তার তলপেটে ব্যাথা হয়। এজন্য আমি আর ওকে কোন ধরনের পিল খাওয়াতে চাচ্ছি না। সেটা ইমারজেন্সি বা রেগুলার যাই হোক। কারন আমরা সবসময় একসাথে থাকি না এজন্য রেগুলার খাওয়াবো না। আমাদের বাচ্চা নিতে সময় লাগবে। ১/২ বছর পর বাচ্চা নিব। এজন্য তাকে কোন ইনজেকশন ও দিব না। । কনডম ইউজ করতাম কিন্তু এটা ইউজ করার পর তার যৌনাঙ্গে ব্যাথা হয়। সম্ভবত ছুলে যায় এজন্য ব্যাথা করে। কিন্তু কনডম ছাড়া সঙ্গম করলে আর ব্যাথা করে না।
এজন্য আমি কি করতে পারি?
এদিকে এক সপ্তাহ পরে আমি বাড়িতে যাবো৷ তখন ২ রাত একসাথে কাটাতে পারবো। হয়তো কনডমের কারনে তার যৌনাঙ্গে ছুলে গেছে। এজন্য আমি যদি কনডম পরে সাথে লুব্রিকেন্ট ও ইউজ করি তাহলে কি যোনিতে ছুলে যাবার সম্ভাবনা আছে?
আর আমি যদি যোনির বাইরে বীর্যপাত করি তাহলে কি বাচ্চা হবার সম্ভাবনা আছে?
আর গত মাসে ইমারজেন্সি পিল খাওয়ানোর জন্য পিরিয়ড অনিয়মিত। এজন্য তলপেটে ব্যাথা হয়। এর থেকে পরিত্রান পাবার করনীয় কি?
# সাজেশন দেবার জন্য অগ্রীম ধন্যবাদ #
##জাজাকাল্লাহ খাইরান ❣️❣️❣️##
1 Answers
ধন্যবাদ প্রশ্ন করার জন্য।হ্যা আপনি ঠিক বুঝতে পারছেন যে ইমারজেন্সি পিল সেবনের কারনে নারীদের মিন্স অনিয়মিত হয়ে থাকে। তবে এছাড়াও ইমার্জেন্সি পিল গুলো হলো হরমোনাল পিল যা সেবনের ফলে নারীদের দেহে থাকা দুইটি হরমোন কম বেশি হয় যার কারনে অনেকেরি এই সব পিল সেবনের কারনে মিন্স অনিয়মিত হয় আবার কারো অস্বাভাবিক ভাবে হতে থাকে। কারো মিন্সের সময় হতে মিন্স অনেক দিন পিছিয়ে যায় আবার কারো মিন্সের সময় হতে মিন্স কয়েক দিন আগেই হয়ে যায় ।আবার কারো ফোটায় ফোটায় মিন্স হয় যা সহজেই ক্লিয়ার হয় না।আর এসবের কারনেই পরবর্তীতে বেবি নিতে অনেক ঝামেলায় পড়তে হয়। বা অনেক সময়ে বেবি কন্সিব করতে অক্ষম হয়। কাজেইএসব ইমার্জেন্সি পিল না খাওয়ানোই বেটার হবে।
যেহেতু আপনি মাসে ২/৩ দিন মিলন করবেন সেক্ষেত্রে মিলনে কনডম নেওয়া বা আজল করাই উত্তম হবে।
হ্যা আপনি কনডম নিলে এবং কনডম এর সাথে জেল নিতে পারেন।অর্থাৎ আপনি মিলনের সময় এলোভেরা জেল নিবেন এলোভেরা জেল কসমেটিকের দোকানে পাওয়া যায় সেগুলো নিবেন এবং কনডম পেনিসে ফিট করে তার উপরে লাগিয়ে নিবেন এবং আপনার স্ত্রী যোণিতেও পর্যাপ্ত পরিমানে জেল নিয়ে পিচ্ছিল করে নিবেন এর পর তার সাথে মিলন করবেন।তবে ডটেট কনডম নিবেন না অর্থাৎ যেগূলো কনডমে ডট ডট থাকে আর এই ডটের কারেনি ওনার যোণি ছিলে যাওয়ার সম্ভাবনা থাকে।
এছাড়াও আজল করতে পারেন যা হলো মিলন করাকালিন সময়ে চরম মুহুর্তে পেনিস বের করা এবং বাহিরে বীর্যপাত করানো এভাবে সাবধানের সাথে করলে বেবি হওয়ার সম্ভাবনা থাকে না।
আপনি ওনাকে স্বল্পমেয়াদি পিল খাওয়াতে পারেন এতে ওনার মিন্স নিয়মিত হতে সহায়ক হবে । এবং এই পিল নিয়ম অনুযায়ী নিয়মিত প্রতিদিন ২১ দিন খাওয়াতে পারে এটাই বেস্ট হবে তবে এইসব পিলেও সাইট ইফেক্ট হয়।
ওনার বয়স কত তা জানান নি। এই ৩ টি পদ্ধতির মধ্যে আপনাদের যেটাতে ইচ্ছা সেটি ইউস করতে পারেন সমস্যা নেই। আর হ্যা এখন যে ওনার পেট ব্যথা হচ্ছে এর জন্য প্যারাসিটামল(এইচ) মেডিসিন খাওয়াতে পারেন ৩ বেলা করে। আসা করি ওনার পেট ব্যথা কমে যাবে। আসা করি বুঝতে পারছেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy