1 Answers

অনলাইনে সার্টিফিকেট সংশোধন করতে পারবেন। এজন্য ভুল সংশোধনের জন্য প্রথমে নোটারি পাবলিক দ্বারা এফিডেভিট করতে হবে। আপনার বয়স +১৮ হলে আপনি নিজেই এফিডেভিট করতে পারবেন, তবে ১৮ এর কম হলে আপনি নিজের বা বাবা-মার নামের ভুল সংশোধনের জন্য নন-জুডিশিয়াল স্ট্যাম্পে প্রার্থীর বাবা কর্তৃক ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট বা নোটারি পাবলিকের কাছ থেকে এফিডেভিট করতে হবে।

তারপর পত্রিকায় সার্টিফিকেট সংশোধনের জন্য প্রয়োজনীয় তথ্য দিয়ে বিজ্ঞপ্তি দিন। 

এ দুইটি কাগজ কলেজে নিয়ে আপনি বাবা/মার এনআইডি নিয়ে কলেজে /স্কুলে যান। সেখানে কলেজের পাসওয়ার্ড আর EIIN দিয়ে আবেদন করা যাবে। এক্ষেত্রে কলেজের কম্পিউটার অপারেটর আপনাকে সাহায্য করতে পারেন। তবে কলেজে গিয়ে প্রথমেই প্রতিষ্ঠান প্রধানকে সমস্যা সম্পর্কে অবহিত করুন। তিনি আপনার আবেদন স্ক্যান করে দেবেন এবং সাথে সাথে মেসেজ চলে আসবে। তারপর তিনি ব্যাংকে আবেদন ফি জমা দেবার জন্য রশিদ দেবেন। 

আপনার সাথে সাথে শিক্ষাবোর্ডে একটি অ্যাকাউন্ট তৈরি হবে। ঐ প্রোফাইলে লগইন করে ডকুমেন্ট অপশনে ক্লিক করলে প্রয়োজনীয় তথ্য দিয়ে ডকুমেন্ট ফিলআপ করুন। তারপর উত্তোলন ফি বাবদ ব্যাংকে টাকা জমা দিতে হবে । 

১ সপ্তাহ অপেক্ষা করার পর মেসেজ আসবে- ডকুমেন্টস রেডি। তারপর ডকুমেন্ট ডাউনলোড করে প্রিন্ট করুন  এবং শিক্ষাবোর্ডে আপনার অরিজিনাল সার্টিফিকেট, চূড়ান্ত ডকুমেন্টস এবং ব্যাংকে যে ফি জমা দিয়েছেন তার মূলকপি জমা দিলেই সার্টিফিকেট পেয়ে যাবেন।

অনুমিত খরচ : বোর্ডের উপর ভিত্তি করে সাড়ে তিন থেকে পাঁচ হাজার টাকার মত।

বিস্তারিত জানার জন্য : 

https://m.somoynews.tv/pages/details/187855



2859 views Answered

Related Questions

Next steps