কলেজে একটা সংগঠন করতে চাই?
আমি একটা সরকারি কলেজে ২য় বর্ষে পড়ছি।আমার ইচ্ছা এই কলেজে একটা সংগঠন গড়ে তুলি।তবে,কোন রাজনৈতিক সংগঠন নয়। বই দিয়ে গরিবদের সাহায্য করে এমন একটা সংগঠন কলেজে আছে। তো,আমি বা আমরা কোন ধরনের একটা সংগঠন গড়ে তুলতে পারি বলে আপনাদের মত?? প্লিজ জানাবেন।
3868 views
1 Answers
আপনি স্বেচ্ছাসেবী সংঘটন গড়ে তুলতে পারেন। বর্তমান প্রেক্ষাপটে একজন তরুন হিসেবে এর চেয়ে ভালো সম্মানের ও মানুষের ভালোবাসা অর্জনের উপায় আছে বলে মনে হয় না।
স্বেচ্ছাসেবক হিসেবে সংঘটনের সদস্যরা নিম্নোক্ত কাজগুলো করতে পারে:
- সাংঘটনিক ফান্ড তৈরি করে সবাই নির্দিষ্ট পরিমাণ মাসিক ফি জমা করে পরবর্তীতে তা দিয়ে কোনো অসহায় ব্যক্তি কিংবা গরীব ছাত্রছাত্রীদের সাহায্য করা যেতে পারে।
- এলাকার ছোটখাটো উন্নয়নকাজ যেমন: রাস্তাঘাটের বিপদজনক গর্ত ভরাট করা, রাস্তার পাশে গাছ লাগানো, পরিবেশ পরিচ্ছন্ন রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা করা ইত্যাদি পদক্ষেপ নেয়া যেতে পারে।
- র্যালি, প্লেকার্ড, পোস্টার ইত্যাদির সাহায্যে সচেতনতা বৃদ্ধি করা যেতে পারে।
- এলাকাভিত্তিক কোনো প্রতিবন্ধকতা সম্মিলিত চেষ্টায় সমাধান করা যেতে পারে।
- ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক ইত্যাদির বন্ধ করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।
এগুলো ছাড়াও একটি স্বেচ্ছাসেবী দল আরও অনেক কিছু করতে পারে, ইচ্ছাশক্তি ও নিঃস্বার্থ মনমানসিকতা থাকলে দ্রুত সংঘটনের প্রচার ও প্রসার দুটোই হবে।
3868 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy