মুখে ছলম হয়েছে?

আমার বয়স ১৭ আমার মুখে সাদা সাদা ছলম দেখা দিয়েছে।  শরিরের বিভিন্ন  স্থানে বের হয়েছে। কি করতে পারি

6579 views

2 Answers

ছুলি/ছলম বা ছৌদ নামে আমরা যে রোগটি চিনে থাকি তা এক প্রকার ছত্রাকজনিত রোগ৷ চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলে টিনিয়া ভারসিকলর৷ এটি আমাদের শরীরের বুকে পিঠে ঘাড়ে এবং অন্যান্য খোলা অংশে দেখা যায়৷ সাধারণত এটি দেখতে সাদা বা বাদামী বা ছোট দাগের মত দেখায়৷ ভেজা স্যাঁতস্যাঁতে বা অত্যাধিক গরম আবহাওয়ায় এটির সংক্রমণ শুরু হয়৷ এছাড়াও যারা স্টেরয়েড ট্যাবলেট খান অনেকদিন যাবৎ তাদেরও এটি ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়ার ফলস্বরূপ হয়ে থাকে৷ মুক্তির উপায় : ছলম রোগটি সাধারণত ছোঁয়াচে অর্থাৎ পরিবারের একজন থেকে অন্যান্যদের হতে পারে৷ এ রোগ থেকে রক্ষা পেতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন এবং অন্যের ব্যবহার্য গামছা, তোয়ালে, কাপড়, ক্ষুর, রুমাল, চিরুনী ইত্যাদি ব্যবহার থেকে বিরত থাকুন৷ এন্টিফানগাল ট্যাবলেট খাওয়া এবং এন্টিফানগাল ক্রিম বা লোশন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন৷ এছাড়াও কিটোকোনাজল শ্যাম্পু মগে পানি দিয়ে মিশিয়ে আক্রান্ত স্থানে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট বসে ভাল করে গোসল করে নিলে খুব তাড়াতাড়ি এ রোগ সেরে যায়৷ ধন্যবাদ

6579 views Answered

ছুলি দূরীকরণে লেবুর রস অত্যন্ত কার্যকরী। লেবুর রসে চামড়ার রঙ হালকা করার উপাদান আছে যা ত্বকের গাঢ় দাগ দূর করে ব্লিচের মাদ্ধমে। লেবুর রস চিপে নিয়ে আক্রান্ত স্থানে লাগিয়ে ভালো ভাবে ম্যাসাজ করুন। ১৫-২০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। প্রতিদিন দুইবার এটি করুন। আরেকটি পদ্ধতি হচ্ছে লেবুর স্ক্রাব। একটি লেবুর অর্ধেকটা অংশ কেটে নিয়ে তার উপর আধা চামচ চিনি ছিটিয়ে নিন। তারপর এটি আক্রান্ত স্থানে লাগিয়ে ম্যাসাজ করতে থাকুন। কয়েক মিনিট ম্যাসাজ করার পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

6579 views Answered

Related Questions

Next steps