কি করলে তাকে বুঝাতে পারবোনা আমি তাকে অনেক ভালবাসি?
আমি একটা মেয়েকে অনেক ভালবাসি প্রায় ৩ বছর আমাদের সম্পর্ক । মেয়েটা আমাকে বলে ভালবাসে কিন্তু আমার প্রতি তার কোন আকর্ন দেখিনা ও কখনই আমাকে নিজে থেকে বলে না আমি কেমন আছি বা কি করছি । আমার সাথে কথা বলার জন্য ১মিনিট ফোন কখনোই দেয়না । আমি ফোন দিলেও কথা বলতে চায়না ঠিক মত । যদি ওর সাথে আমার ঝগড়া লাগে আমার অভিমান বুঝার চেষ্টাও করেনা । আমি ওকে ছাড়া ১মিনিট থাকতে পারিনা ও এই কথা বুঝাইতে পারিনা । ও যদি আমার সাথে একদিন কথা না বলে আমার সেই দিন ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাতে হয় কারণ মিস করি এত এক মিনিটের জন্য ঘুম আসেনা । কারো সাথে এই কথা শেয়ার করলে আমাকে সবাই বলে কয়েক দিন ওর সাথে কথা না বলতে কিন্তু আমি থাকতে পারিনা । তাই আমার পক্ষে সম্ভব হয়না । আমার মাঝে মাঝে ইচ্ছে করে আত্মহত্যা করি । এমন কি করতেও যাই আবার কেন জানি কি কারণে ফিরে আসি । এখন আমি কি করবো ? কি করলে তাকে বুঝাতে পারবোনা আমি তাকে অনেক ভালবাসি ?
2 Answers
ভাই তাকে সময় দিন । তাকে বোঝাতে চেষ্টা করুন আপনি তাকে কতটা ভালোবাসেন । খোঁজ খবর নিন...তবে হ্যাঁ মেয়েটির ডিসটার্ব জনিত কোনো কাজ করবেন না..... সবসময় স্মার্ট ভাবে চলুন, মেয়েটির সামনে ভালো কিছু করে দেখান যেমন কোনো অসহায়, গরীব কে সাহায্যর মাধ্যমে মেয়েরা এইসব দিকে বেশী ইমোশনাল থাকে। এতেও যদি কাজ না হয় তাহলে বুঝবেন মেয়েটির অন্যকারো সাথে রিলেশন আছে।
ভালোবাসা প্রকাশের সহজ মাধ্যম হচ্ছে ভাষা এবং মৌখিক অভিব্যক্তি। আপনি আপনার গার্লফ্রেন্ডকে অনেক বেশি ভালোবাসেন কিন্তু আপনার গার্লফ্রেন্ডকে তা বোঝাতে পারেন না এর একমাত্র কারণ হল আপনি হয়ত আপনার গার্লফ্রেন্ডের সাথে মনের যোগাযোগটি ঠিকভাবে করতে পারছেন না। আপনার মনের কথাগুলো তাকে বোঝাতে পারছেন না কারণ আপনার গার্লফ্রেন্ডও আপনার মৌখিক এবং আভ্যন্তরীণ অভিব্যক্তিগুলো ধরতে পারছেন না। এর জন্য প্রয়োজন দুজনার ইঙ্গিতময় যোগাযোগ। আপনার সমস্যাটির সমাধানে যা যা করতে পারেন : - ভাষায় প্রকাশ করুন। ভাষা হল একমাত্র শক্তিশালী মাধ্যম যার মাধ্যমে আপনি আপনার মনের সব ধরনের অভিব্যক্তি সহজভাবে প্রকাশ করতে পারেন। ভাষার আশ্রয় নিয়ে আপনি আপনার গার্লফ্রেন্ডকে জানিয়ে দিন যে আপনি তাকে কতটা ভালোবাসেন। - প্রয়োজনে চিঠির আশ্রয় নিন। হাতে লেখা চিঠি এখন আমাদের মাঝে নেই বললেই চলে। চিঠি এমন একটি শাক্তিশালী বাহন যার মাধ্যমে আপনি আপনার সামগ্রিক অভিব্যক্তি প্রকাশ করতে পারেন। - গানের কথায় বলে যে চোখ যে মনের কথা বলে। তাই আপনার অনুভূতিগুলো প্রকাশের জন্য চেখে চোখে কথা বলুন। - তৃতীয় পক্ষকে ব্যবহার করুন। কোনো বন্ধুর আশ্রয়ে তাকে মনের কথাগুলোর ব্যাখ্যা দিতে পারেন। তবে খুব প্রয়োজন না হলে এটি করার দরকার নেই। কেননা এতে হিতে বিপরীত হতে পারে। - উপহার দিয়েও তাকে আপনার মনের অভিব্যক্তি প্রকাশ করতে পারেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy