3 Answers
প্রথমে রুটিন করে পড়েন অল্প সময়। তারপর জীবনে যারা কষ্ট করছে উপার্জনের জন্য তাদের গল্প পড়েন/ সুনেন ( জীবনের গল্প রেডিও প্রগাম) মন ভাল থাকলে পড়েন সময় করে বেধে পড়তে হবেনা। ভাল স্টুডেন্টদের বাসায়/মেসে যান অনুপ্রেরণা পাবেন
পড়ালেখায় মনযোগী হওয়ার উপায়>
১. পড়তে বসার আগে একটু চিন্তা
করুন- কী পড়বেন, কেন পড়বেন, কতক্ষণ ধরে পড়বেন। প্রত্যেকবার পড়ার আগে কিছু টার্গেট ঠিক করে নিন। যেমন, এত পৃষ্ঠা বা এতগুলো অনুশীলনী।
২. বিষয়ের বৈচিত্র্য রাখুন। নিত্য
নতুন পড়ার কৌশল চিন্তা করুন।
৩. এনার্জি লেভেলের সঙ্গে আগ্রহের একটা সম্পর্ক আছে। এনার্জি যত বেশি মনোযোগ নিবদ্ধ করার ক্ষমতা তত বেশি হয়। আর অধিকাংশ ছাত্রছাত্রীর দিনের প্রথমভাগেই এনার্জি বেশি থাকে। তাদের ক্ষেত্রে দেখা গেছে, যে পড়াটা দিনে ১ ঘন্টায় পড়তে পারছে সেই একই পড়া পড়তে
রাতে দেড় ঘণ্টা লাগছে। তাই কঠিন, বিরক্তিকর ও একঘেয়ে বিষয়গুলো বিকালের দিকেই পড়ুন। পছন্দের বিষয়গুলো পড়ুন পরের দিকে। তবে যদি
উল্টোটা হয়, অর্থাৎ রাতে পড়তে
আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাহলে সেভাবেই সাজান আপনার রুটিন।
৪. একটানা না পড়ে বিরতি দিয়ে
পড়বেন। কারণ গবেষণায় দেখা গেছে, একটানা ২৫ মিনিটের বেশি একজন মানুষ মনোযোগ দিতে পারে না। তাই একটানা মনোযোগের জন্যে মনের ওপর
বল প্রয়োগ না করে প্রতি ৫০ মিনিট পড়ার পর ৫ মিনিটের একটা ছোট্ট বিরতি নিতে পারেন। কিন্তু এ বিরতির সময় টিভি, মোবাইল বা কম্পিউটার
নিয়ে ব্যস্ত হবেন না যা হয়তো ৫
মিনিটের নামে দুঘণ্টা নিয়ে নিতে পারে।
৫. মনোযোগের জন্যে আপনি কোন ভঙ্গিতে বসছেন সেটি গুরুত্বপূর্ণ। সোজা হয়ে আরামে বসুন। অপ্রয়োজনীয়
নড়াচড়া বন্ধ করুন। চেয়ারে এমনভাবে বসুন যাতে পা মেঝেতে লেগে থাকে। টেবিলের দিকে একটু ঝুঁকে বসুন। আপনার চোখ থেকে টেবিলের দূরত্ব অন্তত দু ফুট হওয়া উচিৎ।
৬. পড়তে পড়তে মন যখন
উদ্দেশ্যহীনতায় ভেসে বেড়াচ্ছে জোর করে তখন বইয়ের দিকে তাকিয়ে না থেকে দাঁড়িয়ে পড়ুন। তবে রুম ছেড়ে যাবেন না। কয়েকবার এ অভ্যাস করলেই দেখবেন আর অন্যমনস্ক হচ্ছেন না।
৭. প্রতিদিন নির্দিষ্ট সময়ে পড়তে
বসুন এবং পড়তে বসার আগে কোনো অসমাপ্ত কাজে হাত দেবেন না বা সেটার কথা মনে এলেও পাত্তা দেবেন না। চিন্তাগুলোকে বরং একটা কাগজে লিখে ফেলুন।
৮. টার্গেট মতো পড়া ঠিকঠাক করতে পারলে নিজেকে পুরস্কৃত করুন, তা যত ছোটই হোক।
অল্প অল্প করে প্রতিদিন পড়ুন, ফল পাবেনই।
পড়াশোনায় মন না বসাটা একটি মনের সমস্যা বলতে পারেন। খেয়াল করে দেখুন আপনি হয়ত অন্য কোনো বিষয় নিয়ে চিন্তিত যার কারণে আপনার মনটাকে স্থির করতে পারছেন না, বসাতে পারছেন না পড়ার টেবিলে। আপনি যেহেতু নিজেই বুঝতে পারছেন যে আপনার পড়াশোনা করা প্রয়োজন সেহেতু আপনি নিজেই কিছুটা সচেতন হলে এই সমস্যার সমাধান করতে পারেন। জেনে নিন এক্ষেত্রে কী করবেন। - প্রথমত আপনি আপনার মনটাকে স্থির করুন। কারণ অস্থির মনকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যায় না। এক্ষেত্রে পড়াশোনায় মন বসে না। এজন্য মনকে স্থির করুন, প্রয়োজনে মেডিটেশন করুন। - পড়াশোনার জন্য উপযুক্ত একটি স্থান ঠিক করুন যেটি আপনার মনোযোগকে ধরে রাখতে সহায়তা করবে। - পড়ার সময়কে ভাগ করে নিন অর্থাৎ রুটিন করে নিন। রুটিনে পড়াশোনার পাশাপাশি মন রিফ্রেশসেন্টের ব্যবস্থা রাখুন। এর ফলে মনোযোগ আসবে। - পড়তে পড়তে হঠাৎ মনোযোগ হারিয়ে গেলে তা ফিরিয়ে আনার জন্য অবসর সময়টিতে গান শুনুন। এর ফলে মন ভালো হবে এবং পড়াশোনায় পুনরায় মনোযোগ বসবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy