জমি সংক্রান্ত পরামর্শ:?
আমাদের যৌথ পরিবার ছিল।আমার বাবা তাদের পাঁচ ভাইয়ের সবার বড়।
একসাথে থাকাকালীন আমার আব্বু যত জমি ক্রয় করেছে সব তাদের পাঁচ ভাইয়ের নামে।
আমার জন্মের সময় আমার মা তার কয়েকটা গরু বিক্রি করে বাজারে ৪ শতক জমি আমার নামে ক্রয় করে।
আমার কাকারা এই জমির দাবী তুললে আমার বাবা আমার পরামর্শ ব্যতিত আমার কাকাদের জমি প্রদানে রাজী হয়ে যায়। বিনিময়ে মাত্র ৯০০০০ টাকা গ্রহন করে।
অথচ এই ৪ শতক জমির বর্তমান মূল্য ১২ লাখ টাকা।বাজারের জমি হওয়ায় ভবিষ্যতে আরো মূল্য বাড়বে।সেখানে নিচে দোকান, উপরে বাসাবাড়ি ও তৈরী করা যাবে।আব্বুর এ সিদ্ধান্ত আমি মানতে পারিনি।এজন্য বাসা থেকে পালিয়ে আছি। কয়েকদিনের মধ্য তাদেরকে জমি রেজিষ্ট্রেশন করে দিতে হবে।
আমি বাবাকে বলেছি আমি রেজিষ্ট্রেশন করতে পারি এক শর্তে , আমাকে বাবার অন্য জায়গা হতে ৪ শতক সমমূল্যের জমি দিয়ে দিতে।তিনি তাতে রাজী নন।কারণ আমার আরো দুইটা ভাই আছে তাদের অংশ কম হয়ে যাবে বিধায়।
তিনি আমাকে ২ শতক জমি প্রদানে রাজী হয়েছেন।
উল্লেখ্য, আমরা আমার কাকাদের দ্বারা চিরকাল নির্যাতিত হয়েছি বিনা অন্যায়ে।বাবা সব সময় পুতুলের মতো নিরব দর্শকের ভুমিকা পালন করেছে।
আমি আমার জমি ছাড়তে চাইনা যদিও আমি নিরুপায়। বাবা যেখানে ঘরোয়া শালিসে তাদেরকে আমার জমি প্রদান করতে চাইছে তখন আমি কিভাবে ন্যায়বিচার পাবো?
আমি এখন কি করবো?
আমি কি কোন আইনি সহায়তা পেতে পারি?
দয়া করে উত্তর জানাবেন।
1 Answers
এক্ষেত্রে উক্ত জমির বৈধ মালিক আপনি ।আপনি আপনার বাবাকে বুঝান তারপর জমিটির চাহিদা সম্পর্কে আপনার বাবাকে বিস্তারিত বলেন। তাতেও কাজ না হলে এবং জমিটি সম্পর্কে আপনার মন কঠিন হলে প্রয়োজনে আপনি আইনি সহায়তা নিতে পারেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy