আমার ছোটো বোনের জন্মদিন?
আমার ছোটো বোনের কোনদিন জন্মদিন পালন হই নি । তাই আমি আমার বোঙ্কে একটা কাড দিতে চাই , আর সেই কাডে একটা কবিতা বা ভাই-বোনের গল্প দিতে চাই
4 Answers
জন্মদিনের কবিতা ১ আঁধার ভেঙ্গে সূর্য হাঁসে বিশ্বভুবন আলোয় ভাসে। পাখ-পাখালি ধরল গান নদীর বুকে ওই কলতান। তরতরিয়ে চলল তরী মহাসাগর দেবো পাড়ি। তরু শাঁখায় লাগলো দোল চল বন্ধু চল জলকে চল। খুশিতে মন তা ধিন ধিন আজ যে তোমার জন্মদিন! জন্মদিনের কবিতা ২ আজকেরই এই দিনে সবকিছু হউক নতুন করে, সুখের স্মৃতিটুক থাক কাছে দু:খগুলো যাক দুরে। জড়া জীর্ণ অতীতটাকে রেখোনা আর মনে নব উদ্দমে কাজ করো নতুন এই দিনে। জন্মদিনের কবিতা ৩ প্রত্যুষ আলো পড়েছে চোখে চোখ মেলে তাকাও, আগামী আজ ডেকেছে তোমায় হাত বাড়িয়ে দাও ! জীবন হোক ছন্দময় স্বপ্নগুলো রঙিন, ভালোবাসায় ভরে উঠুক তোমার জন্মদিন ! জন্মদিনের কবিতা ৪ জন্মদিন, শুভ জন্মদিন !! ফুলেরা ফুটেছে হাসি মুখে বাড়ছে ভ্রমরের গুঞ্জন, পাখিরাও গাইছে নতুন সুরে জানাতে তোমায় অভিনন্দন ! নদীতে বইছে খুশির জোয়ার বাতাসে সুবাসিত কলরব, তোমাকে নিয়েই মাতামাতি আজ তোমার জন্যই সব ! জীবনে হও অনেক বড় পৃথিবীকে করো ঋণী, গাইবে সবাই তোমার জয়গান রাখবে মনে চিরদিনি। জীবন হোক ছন্দময় স্বপ্নগুলো রঙিন, ভালোবাসায় ভরে উঠুক তোমার জন্মদিন ! জন্মদিন শুভ জন্মদিন !! জন্মদিনের কবিতা ৫ ভোরে উঠেই ভোমড়া তাড়া- কাজের চাপে দিশে হারা; নেই ফুরানো দম- দিনটা তবু অন্যরকম। ক্লাশের ফাঁকে চুমুক কাপে- ক্ষণ আড্ডায় সময় মাপে; আনমনা কি মন? আসছে বুঝি কোন মধুক্ষণ। আকাশ নীলে উঁকি মারা- মনটা যেন ছন্নছাড়া; মনের কোনায় স্মৃতি- ভাঙছে নিয়ম নীতি। জন্মদিনের এই দিনে আজ চঞ্চলা মন ষোড়ষী সাজ; বাঁধন কাটার সুর- দিচ্ছে উড়াল দূর। নিজের মতো নিজের কাজে কষ্ট অনেক, দুঃখ মাঝে; লাগুক ছটা আলোয় - মন্দ কাটুক ভালোয়। দুর চিঠিতে সুবাস পাঠাই ভালো থেকো এই আমি চাই। তোমার জন্মদিনের- বাজুক বাঁশী বীণের।
আপনার বোনের জন্য এটাও দিতে পারেন!!!
Bangla Birthday SMS:সুন্দর এই
সুন্দর এই ভূবনে সুন্দরতম জীবন হোক তোমার পূরণ, হোক প্রতিটি স্বপ্ন, প্রতিটি আশা তোমার পূরণ, বেচে থাক হাজার বছর<<শুভ জন্মদিন>>..
তোমার জন্য প্রার্থনা করি
১২ মাস আনেন্দর.
৫২ সপ্তাহ খুশির,
৩৬৫ দিন সাফল্যের
৮৭৬০ ঘণ্টা সুস্বাস্থ্য,
আর ৫২৬০০ মিন সৌভাগ্যের !
শুভ জন্মদিন !
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy