2 Answers
এভারেষ্ট,২৯০২৯ ফুট উচ্চতার এ শৃঙ্গটি এ পর্যন্ত জয় করতে পেরেছেন ৩১৫০ জনের কিছু বেশি সৌভাগ্যবান মানুষ।আর সে সৌভাগ্যবানদের মধ্যে বাংলাদেশের আছে চারজন। আপনিও থাকতে চান সে সৌভাগ্যবান দের দলে?
আপনার ইচ্ছাটা চমৎকার কিন্তু খুব বেশি সাধনার ব্যাপার এমনকি ব্যয়বহুল তো বটেই সাহসের ও ব্যাপার।বাংলাদেশে এভারেষ্ট জয়ের জন্য এখনো কোন পর্বত আরোহীকে সরকারিভাবে সহায়তা দেয়া হয়নি।ভবিষ্যতেও দেয়া হবে বলে মনে হয় না।এভারেষ্ট জয়ী চারজন বাংলাদেশির মধ্যে প্রত্যেকেই বেসরকারি স্পন্সর জোগাড় করে এভারেষ্ট জয়ের অর্থের জোগান দিয়েছেন।তাই আপনার ইচ্ছাকে বাস্তবে রুপ দিতে কর্পোরেট প্রতিষ্টানগুলোর স্পন্সরের উপর নির্ভর করতে হবে।তবে স্পন্সর জোগাড় করা এতো সহজ কাজ নয়,আপনি যে প্রফেশনাল পর্বতারোহী তা প্রমাণ করতে হবে।এমনকি এভারেষ্ট জয়ের অনুমতি গ্রহনের জন্য এভারেষ্টের বেজ ক্যাম্প -১ এর উচ্চতার অন্যান্য পর্বত শৃঙ্গ জয়ের স্বীকৃত সার্টিফিকেট উপস্হাপন করতে হবে।বাংলাদেশে পর্বতারোহীদের যে সংগঠন রয়েছে তার সদস্য হতে পারলে সব কিছু সহজ হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy