আমার স্ত্রীর মাসিক চলা অবস্থায় সংগম করেছি এবং একাধিকবার সঙ্গম করেছি বাচ্চা হবার সম্ভাবনা কতটুকু?
3 Answers
মাসিক চলা কালীন সময়ের মিলনের জন্য গর্ভবতী
হওয়ার সম্ভবনা নেই প্রায়। তাই বাচ্চা হওয়ার
সম্ভাবনাও নেই। এই পদ্ধতি প্রায় ৯৯% কার্যকরী। এর
মানে প্রতি বছর প্রাকৃতিক-উপায়ে-পরিবার-পরিকল্পনা
পদ্ধতি ব্যবহারকারি ১০০ জন মহিলার মধ্যে মাত্র ১ জন
গর্ভবতী হবেন। তাই আপনি চিন্তা মুক্ত থাকতে পারেন।
বিঃদ্রঃ ইসলাম ধর্মে মাসিক চলাকালীন সময় মিলন
সম্পর্ণ ভাবে নিষিদ্ধ
মাসিক চলাকালিনে সঙ্গম করলে বাচ্চা
হবেনা, কিন্তু
মাসিক চলাকালিন সঙ্গম করা হারাম।
রক্তস্রাব চলাকালীন স্ত্রী সহবাস করা স্বামীর জন্য যেমন হারাম ঠিক তেমনি ঐ অবস্থায় স্বামীকে মিলনের সুযোগ দেয়াও স্ত্রীর জন্য হারাম। এ হুকুমটি সরাসরি পবিত্র কুরআনের আয়াত দ্বারা প্রমাণিত। মহান আল্লাহ বলেন:
وَيَسْأَلُونَكَ عَنِ الْمَحِيضِ قُلْ هُوَ أَذًى فَاعْتَزِلُواْ النِّسَاء فِي الْمَحِيضِ وَلاَ تَقْرَبُوهُنَّ حَتَّىَ يَطْهُرْنَ ২২২) سورة البقرة
"তারা তোমাকে হায়েয সম্পর্কে প্রশ্ন করে, তুমি বলে দাও যে, এটা কষ্টদায়ক বস্তু, কাজেই তোমরা হায়েয অবস্থায় স্ত্রী সহবাস থেকে বিরত থাক এবং ততক্ষণ পর্যন্ত তাদের নিকট যাবে না, যতক্ষণ পর্যন্ত তারা পবিত্র না হয়।" [সূরা আল-বাকারাহ: ২২২]
* মাসিকের সময় জরায়ু ও যোনির অম্লভাব থাকে না। তাই এটি খুব সহজেই রোগজীবাণু দ্বারা আক্রান্ত হতে পারে।
* মিলনের সময় এবং পরবর্তীতে প্রচন্ড ব্যথা হতে পারে।
* রক্তপাত তুলনামূলক ভাবে বেশি হতে পারে।
* দেহ অপবিত্র লাগে বিধায় মানসিক অরুচি সৃষ্টি হতে পারে।
* পুরুষ লিঙ্গে রক্ত লেগে যৌনমিলনে তার অরুচি জন্মাতে পারে।
* পুরুষের কোন রোগ (Sexual transmited disease) থাকলে এসময় অতিদ্রুত নারী যোনিতে ছড়িয়ে পড়ে।
* তেমনি নারীদেহেও কোন রোগ (Sexual transmited disease) থাকলে পুরুষ দেহে দ্রুত ছড়াতে পারে।
* জরায়ু মুখ ঘোরে যেতে পারে, যা পরবর্তীতে মারাত্মক কুফল বয়ে আনতে পারে।
মাসিক চলাকালীন সময়ে যৌন মিলন করা ইসলামে নিষিদ্ধ কনডম ব্যতীত মিলন করলে বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারেন তাছাড়া আপনার স্ত্রীরও অনেক সমস্যা হতে পারে। মাসিক চলাকালীন সময়ে মিলন করলে প্রেগন্যান্ট হওয়ার সম্ভাবনা নেই।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy