চুল পড়ছে?

আমার প্রতিদিন প্রচুর পরিমানে চুল পড়ে অনেক দিন থেকে। অনেক তেলশ্যাম্পু দামি দামি অনেক মাখছি তারপরও কাজ হয়না। বিভিন্ন ডাক্তার বিভিন্ন রকম কথা বলে। এখন আমি কি করলে চুল পড়া বন্ধ হবে একটু বলবেন প্লিজ।

জি,এম ইব্রাহিম হোসেন মজিদ

2889 views

1 Answers

পেঁয়াজ ও রসুনঃ

সালফার (sulphur) এমন একটি উপাদান যা নতুন চুল গজাতে সাহায্য করে। রসুন ও পেঁয়াজের মধ্যে প্রচুড় পরিমাণে সালফার থাকে যা চুলের জন্য খুবই উপকারী। তাই যেভাবে আপনি রসুন ও পেঁয়াজ ব্যবহার করে চুল পড়া রোধ করতে পারেন তা হলঃ

সমপরিমাণ পেঁয়াজের রস ও ক্যাস্টর অয়েল মিশিয়ে মাথার ত্বকে লাগিয়ে রাখুন ১ ঘন্টা। এরপর শ্যাম্পু করে ফেলুন। এটি সপ্তাহে ২ বার করে নিয়মিত ব্যবহার করুন।

রঁসুনের ৫/৬ টি কোয়া নিয়ে বেঁটে নিন। এবার এই বাঁটা অংশটি নারিকেল তেলে কিছুক্ষন চুলায় ফুটিয়ে নিন। মিশ্রনটি ঠান্ডা হলে মাথার ত্বকে লাগান। সপ্তাহে ২/৩ বার করে নিয়মিত ব্যবহার করার চেষ্টা করুন।

2889 views Answered

Related Questions

Next steps