এক বছর কি অপেক্ষা করবো, না কি বেসরকারি তে ভর্তি হয়ে যাবো?

আমি ২০১৬ সালে মাদ্রাসা বোর্ডের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫.০০ পেয়ে পাশ করেছি। আমি কলেজে ভর্তি হয়েছিলাম। কিন্তু আমি এখন কোনো সরকারি পলিটেকনিকে পড়তে চাচ্ছি। কিন্তু যতটুকু জানি যে, পলিটেকনিকের নাকি সকল ভর্তি কার্যক্রম এ বছরের জন্য শেষ। বেসরকারি তে খরচও বেশি আবার মানও নাকি ওতটা ভালো না। তো আমি এখন কি করলে ভালো হবে, কোনো বেসরকারি পলিটেকনিকে ভর্তি হবো? না কি সরকারী তে হওয়ার জন্য এক বছর অপেক্ষা করবো? দয়াকরে তারাতারি জানাবেন। জানালে অনেক উপকৃত হবো।
3002 views

3 Answers

আপনার যদি অর্থের দিক দিয়ে সমস্যা থাকে তাহলে বেসরকারি তে না পরাটাই ভালো। এক বছর বাদ দিন। এই এক বছর অন্য কোন কাজ করতে পারেন। এটা আমার মতে। বাকি টা আপনার ইচ্ছা।

3002 views Answered

আপনার যদি অর্থের কোন সমস্যা না থাকে তাহলে আপনি বেসরকারিতেই পড়ালেখা চালিয়ে যান।আর বেসরকারি আর সরকারী এটার মধ্যে তেমন কোন পার্থক্য নেই।একটা বছর অযথা নষ্ট না করে আপনি লেখাপড়া চালিয়ে যান।এখন আপনার ইচ্ছা আপনি কোনটা করবেন।

3002 views Answered

আপনার যদি আর্থিক সমস্যা না থাকে,তাহলে বেসরকারীটায় ভর্তি হয়ে যান ।আপনি যতটা খারাপ ভাবছেন,লেখাপড়ার মান অতটাও খারাপ নয় ।ঠিকভাবে পড়াশুনা করতে পারলে এটাতেও সাফল্য সম্ভব ।শুধু শুধু একটা বছর নষ্ট করবেন কেন?এটা আমার একান্তই ব্যক্তিগত মত,বাকিটা আপনার ইচ্ছা ।

3002 views Answered

Related Questions

Next steps