পুরুষের প্রোস্টেট গ্লেন্ড কি কারনে বড় হয়?
আমার ঘন ঘন প্রসাব হয়।আর পায়খানা করার সময় চাপ দিলে লিঙ্গ দিয়ে বীয' বের হয়ে যায়।
1 Answers
মুলত বয়স বৃদ্ধির (৫০ বছরের অধিক) সঙ্গে সঙ্গে দেহের হরমোনেও কিছু কিছু পরিবর্তন হয়ে থাকে। হরমোনের এই পরিবর্তনকেই প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধির (বিনাইন এনলার্জম্যান্ট অব প্রোস্টেট) কারণ হিসেবে গণ্য করা হয়।
# বৃদ্ধির ফলাফল :
প্রথমত, মূত্রনালির চারদিকে প্রোস্টেট এর কোষ সংখ্যা বেড়ে মূত্রনালিকে চেপে ধরে।
দ্বিতীয়ত, প্রোস্টেট গ্রন্থির মধ্য ভাগ বৃদ্ধি পেয়ে মূত্রনালির বাহির পথকে আটকে দেয়। ফলে মূত্রথলি হতে সহজে প্রস্রাব বের হতে পারে না।
# এই রোগের উপসর্গ সমূহ :
ঘন ঘন প্রস্রাব হওয়া, ফোঁটা ফোঁটা প্রস্রাব হওয়া, প্রস্রাব করার পরও প্রস্রাবের থলি খালি না হওয়া , প্রস্রাবের বেগ আটকিয়ে রাখা অসম্ভব হওয়া, প্রস্রাবের গতি দুর্বল হওয়া ও মাঝ পথে বন্ধ হওয়া, প্রস্রাবের থলি বেশি ভরে গিয়ে ফোঁটা ফোঁটা প্রস্রাব হওয়া ও প্রস্রাবের সঙ্গে রক্ত যাওয়া। প্রস্রাব একেবারে আটকে যাওয়া বা আটকানোর মতো হওয়া। হঠাৎ করে প্রস্রাব আটকে গেলে তলপেটে তীব্র ব্যথা ও প্রচণ্ড প্রস্রাবের চাপ অনুভূত হওয়া।
নিজে নিজে প্রস্টেট গ্রন্থির সমস্যা নির্নয়
করতে যাবেন না, প্রসাবের সময় কোথ
দিলে বীর্য বের হওয়া সাভাবিক ঘটনা,
বড় কোন সমস্যা নয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy