sex করলে কেন বাচ্চা হয়। কি কারনে হয় বিস্তারিত বুঝিয়ে বলেন?
sex করলে কেন বাচ্চা হয়। কি কারনে হয় বিস্তারিত বুঝিয়ে বলেন
4 Answers
একটি মেয়ের মাসিক শুরু হয় ১২-১৩ বছর বয়সে এবং মাসিক শুরু হবার পর থেকে প্রতি মাসে একটি করে ডিম্বাণু পরিপক্ক হয়। এ ডিম্বাণু সাধারণত দুই মাসিকের মাঝামাঝি সময়ে ডিমের থলি থেকে ডিম্ববাহী নালীতে আসে। এ সময়ে যদি যৌন মিলন হয়, তাহলে পুরুষের শুক্রাণু যোনিপথ দিয়ে ডিম্ববাহী নালিতে গিয়ে পৌঁছে। সেখানে ডিম্বাণুর সাথে মিলিত হবার ফলে ভ্রূণ তৈরী হয়। একে গর্ভধারণ বলে। এ ভ্রূণ কয়েক দিন পর জরায়ুতে এসে পৌঁছে এবং সেখানে বড় হয়ে শিশুতে পরিণত হয়। এ সময় শিশুটি একটি গর্ভ ফুলের (ফুল) মাধ্যমে মায়ের জরায়ুর সাথে যুক্ত থাকে এবং গর্ভ ফুলের মধ্য দিয়ে শিশু মায়ের কাছ থেকে পুষ্টি মায়ের প্রসব পায়। মায়ের প্রসব ব্যথা ওঠে এবং শিশু যোনিপথ দিয়ে বের হয়ে আসে। একেই প্রসব বা ডেলিভারি বলে। কখনো সমস্যা থাকলে পেট কেটে বা অপারেশন করে বাচ্চা বের করা হয়। শুধুমাত্র বিয়ের পরে স্বামীর সাথে যৌনমিলনে একটি মেয়ে গর্ভবতী হয় না, বিয়ের আগে যৌনমিলন হলেও পেটে বাচ্চা আসতে পারে। কারণ যৌনমিলনের মাধ্যমে পুরুষের শুক্রাণু যখন মেয়েদের ডিম্বাণুর সাথে মিলিত হয় তখন একটি মেয়ের পেটে বাচ্চা আসে।
প্রথমত এটা আল্লাহর একটা নেয়ামত।
আর দ্বিতীয়ত পুরুষদের বির্যে শুক্রানো থাকে আর মহিলাদের বির্যে থেকে ডিম্বানো। আর একজন নাকি ও পুরুষ যখন মিলন করে তখন ঐ নারি ও পুরুষের কাছ থেকে শুক্রানু ও ডিম্বানু মিলে জাইগোট সৃষ্টি করে। এই জাইগোট ই পরে বাচ্ছার রুপ নেয়।
সবচেয়ে বড় কথা হল এটা আল্লাহর রহমত।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy