1 Answers

যে নদীর কোন শাখা নদী নাই কিন্তু উপনদী থাকতে

 পারে তাদের নদ বলে।

আর যে নদীর শাখা নদী বা শাখা নদী ও উপনদী

 আছে তাদের নদী বলে।

তার আগে আপনাকে শাখা নদী ও উপনদীর মধ্যে 

পার্থক্য বুঝতে হবে।

যদি কোন নদী থেকে অন্য একটা নদীর উৎপত্তি হয়

 তাহলে সেই অন্য নদীকে ঐ নদীর শাখা নদী বলে।

আবার অন্য কোন নদী যদি আর একটা নদীর সাথে 

মিলিত হয় তাহলে সেই অন্য নদীকে সেই আর একটা

 নদীর উপনদী বলে।

নদ ও নদী সম্পর্কে উইকিপিডিয়াতে লেখা আছেঃ


“যে জলস্রোত কোন পর্ত, হ্রদ, প্রস্রবণ ইত্যাদি জলাধার হতে উৎপন্ন ও বিভিন্ন জনপদের উপর দিয়ে প্রবাহিত হয়ে অন্য কোন জলাশয়ে পতিত হয়, তাকে নদী বলে। যেমনঃ মেঘনা, যমুনা, কুশিয়ারা ইত্যাদি। যখন কোন নদী হতে কোন শাখা নদীর সৃষ্টি হয়না, তখন তাকে বলা হয় নদ। যেমনঃ কপোতাক্ষ, ব্রহ্মপুত্র, নীল নদ ইত্যাদি নদ। সুরমা, গঙ্গা, বুড়িগঙ্গা ইত্যাদি নদী।”


বিস্তীর্ণ আবদ্ধ স্বাদুপানির জলাশয়কে বিল বলা হয়। বিল মূলত নিম্নভূমি যেখানে অতিরিক্ত পানি এসে জমা হয়। শুকনোর মৌসুমে অধিকাংশ বিলে কোন পানি থাকে না। তখন সেই এলাকা চাষাবাদ ও গবাদিপশুর চারণক্ষেত্র হিসেবে ব্যবহৃত হয়। একটু বৃষ্টি হলে বা বর্ষা মৌসুমে এসব নিম্নভূমি পানিতে পরিপূর্ণ হয়ে যায়। সাধারণত বিলের গভীরতা বেশি হয় না। বেশিরভাগ বিলই জলাভূমির মত। তবে বড় বড় বিলের গভীরতা অনেক বেশি এবং প্রায় সারা বছর এসব বিলের কোথাও না কোথাও পানি থাকে। বিল কোন কোন ক্ষেত্রে বাঁওড়ের সমার্থক, যদিও দু'টির মধ্য অল্পবিস্তর পার্থক্য বিদ্যমান।

হাওর মূলত বিস্তৃত প্রান্তর, অনেকটা গামলা আকৃতির জলাভূমি যা প্রতিবছর মৌসুমী বৃষ্টির সময় পানিপূর্ণ হয়ে ওঠে। সমগ্র বর্ষাকাল জুড়ে হাওরের পানিকে সাগর বলে মনে হয় এবং এর মধ্যে অবস্থিত গ্রামগুলোকে দ্বীপ বলে প্রতীয়মান হয়। বছরের সাত মাস হাওরগুলো পানির নিচে অবস্থান করে। শুষ্ক মৌসুমে অধিকাংশ পানি শুকিয়ে গিয়ে সেই স্থানে সরু খাল রেখে যায় এবং শুষ্ক মৌসুমের শেষের দিকে সম্পূর্ণ শুকিয়ে যেতে পারে। 

4791 views Answered

Related Questions

Next steps