2 Answers

পেপসি,কোকাকোলা,সেভেন আপ, স্প্রাইট এগুলোতে থাকে কার্বোহাইড্রেট। এ জাতীয় পানীয় বেশি পানে আপনার শরীরের ওজন বৃদ্ধি পায়। 
কিন্তু অধিক কার্বোহাইড্রেট যুক্ত পানীয় হৃৎপিণ্ডের জন্য বেশি ক্ষতিকর হয়ে থাকে। এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের সিনিয়র লেখক টমাস ওয়াং বলেন, "অধিক মাত্রার কার্বোহাইড্রেট হার্ট সার্কুলেশন এবং এএনপির নিঃসরণে ক্ষতিকর প্রভাব ফেলে। আর শরীরে অধিক পরিমাণে কার্বোহাইড্রেট জমা হলে নানান ভাবে ক্ষতিকর প্রভাব ফেলে"।
টমাস ব্যাখ্যা করে বলেন, “যখন আপনি অধিক মাত্রার কার্বোহাইড্রেট যুক্ত পানীয় পান করবেন তখন আপনার শরীরে গ্লুকোজ এবং ইনসুলিনের মাত্রা বেড়ে যাবে। যা শরীরকে নানা ভাবে ক্ষতিগ্রস্থ করে”।
সূত্রঃ এনডিটিভি
3432 views Answered

খাওয়া যাবে।অতিরিক্ত খেলে শারিরিক ক্ষতি হতে পারে।

3432 views Answered

Related Questions

Next steps