2 Answers
--ফেসবুক-- ফেসবুক হলো একটি সামাজিক যোগাযোগ মাধ্যম । এটি পৃথিবীর সকল মানুষের সাথে যোগাযোগ রাখতে সাহায্য করে । ফেসবুক ইন্টারনেট ভিত্তিক সামাজিক যোগাযোগ প্রক্রিয়া । এটি মোবাইল এবং কম্পিউটার দিয়ে চালাতে হয় । যে কেউ তার ব্যক্তিগত মোবাইল অথবা কম্পিউটার দিয়ে ফেসবুক ব্যবহার করতে পারে । তার ই-মেইল ঠিকানাও দরকার । একজন ফেসবুকে তার তথ্য, ই-মেইল ও পাসওয়ার্ড দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারে । যে কেউ ফেসবুক দিয়ে ছবি, ভিডিও ও লেখা আদান-প্রদান করতে পারে মুহূর্তেই । ফেসবুককে অনেকে খারাপ কাজে ব্যবহার করছে । তাই, ফেসবুক ব্যবহারে আমাদের সচেতন হওয়া উচিত ।
4602 views
Answered
ফেইসবুক (ইংরেজি: Facebook ) অথবা ফেসবুক (ফেবু হিসাবে সংক্ষিপ্ত)
বিশ্ব-সামাজিক আন্তঃযোগাযোগ ব্যবস্থার একটি ওয়েবসাইট , যা ২০০৪ সালের ফেব্রুয়ারি ৪ তারিখে মার্ক জাকারবার্গ প্রতিষ্ঠা করেন। এটিতে নিখরচায় সদস্য হওয়া যায়। এর মালিক হলো ফেসবুক ইনক। ব্যবহারকারীগণ বন্ধু সংযোজন, বার্তা প্রেরণ এবং তাদের ব্যক্তিগত তথ্যাবলী হালনাগাদ ও আদান প্রদান করতে পারেন, সেই সাথে একজন ব্যবহারকারী শহর, কর্মস্থল, বিদ্যালয় এবং অঞ্চল-ভিক্তিক নেটওয়ার্কেও যুক্ত হতে পারেন। শিক্ষাবর্ষের শুরুতেছাত্র-ছাত্রীদের মধ্যকার উত্তম জানাশোনাকে উপলক্ষ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক প্রদত্ত বইয়ের নাম থেকে এই ওয়েবসাইটটির নামকরণ করা হয়েছে। মার্ক জাকারবার্গ হার্ভাড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন তার কক্ষনিবাসী ও কম্পিউটার বিজ্ঞান বিষয়ের ছাত্র এডওয়ার্ডো সেভারিন, ডাস্টিন মস্কোভিত্স এবং ক্রিস হিউজেসের যৌথ প্রচেষ্টায় ফেসবুক নির্মাণ করেন।সারাবিশ্বে বর্তমানে এই ওয়েবসাইটটি ব্যবহার করছেন ৩০০ মিলিয়ন কার্যকরী সদস্য ।
4602 views
Answered