1 Answers

৩০ শে মে, ২০১৫ বরাবর প্রধান শিক্ষক [এখানে উক্ত বিদ্যালয়ের নাম] ঢাকা । বিষয়ঃ সহকারী (বা অন্য পদ) শিক্ষক পদে নিয়োগের জন্যে আবেদন । জনাব, সবিনয় নিবেদন এই যে, গত ১৭ই মে ২০১৫ 'দৈনিক ইত্তেফাক্' পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে, আপনার অধীনে সহকারী শিক্ষক পদে কিছু লোক নিয়োগ করা হবে । আমি উক্ত পদের একজন প্রার্থী হিসেবে আপনার সদয় বিবেচনার জন্য নিচে আমার জীবনবৃত্তান্ত তুলে ধরলাম । ১. নামঃ ২. পিতার নামঃ ৩. মাতার নামঃ ৪. স্থায়ী ঠিকানাঃ ৫. বর্তমান ঠিকানাঃ ৬. জন্ম তারিখঃ ৭. জাতীয়তাঃ ৮. ধর্মঃ ৯. শিক্ষাগত যোগ্যতা [এখানে নিচের শিরোনামে বক্স করে তথ্য দিতে হবে । শিরোনাম- পরীক্ষার নাম, বছর, গ্রেড/শ্রেণি, বোর্ড/প্রতিষ্ঠান] ১০. অভিজ্ঞতাঃ [এখানে আপনার পূর্ব বা বর্তমান চলাকালীন কোনো অভিজ্ঞতা থাকলে তা উল্লেখ করতে হবে । না থাকলে দেয়ার দরকার নেই ।] অতএব উপরিউক্ত তথ্যাবলির প্রেক্ষিতে অনুগ্রহপূর্বক আমাকে উক্ত পদে নিয়োগের জন্যে বিবেচনা করলে কৃতজ্ঞ থাকব । নিবেদক [আপনার নাম] [[ এছাড়াও পত্রের সাথে কিছু সংযুক্তি দিতে হবে । যেগুলো নিম্নরুপ- সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্র, চারিত্রিক সনদপত্র, অভিজ্ঞতার সনদপত্র, নাগরিকত্ব প্রমাণপত্র, দুই কপি সত্যায়িত ছবি । খাম দিতে হবে নিচের শিরোনামে বক্স আকারে- পদের নামঃ সহকারী শিক্ষক বিষয়ঃ বাংলা প্রেরক | প্রাপক .........|......... .........|......... .........|.........]]

3132 views

Related Questions

আমার জিএফ এর সাথে আমার ২.৫ বছরের রিলেশন।আমার বয়স ২১ বছর আর জিএফ এর বয়স ১৮ বছর।আমার জিএফ আমাকে ছাড়াও কিছুদিন অন্য একটা ছেলের সাথে ফোনে কথা বলতো।আমি জানতে পারলে কোরান শপথ করে বলেছে, সে তার সাথে এমনি কথা বলছে।তাকে ভালবাসে না, ভালবাসে শুধু আমাকে। আর (কোরান শপথ) করে বলেছে এমন ভুল আর কোনদিন হবেনা আর সে শুধু আমাকে চাই ।২-৩ দিন অনেক কান্নাকাটি করছে আর আমার কাছে মাফ চেয়েছে।,আর সেই ছেলেটার সামনে আমার জিএফ বলেছে যে সে শুধু আমাকে ভালবাসে, আর তার সাথে এমনি কথা বলেছে।এখন কথা হলো মেয়েটা কি আমাকে সত্যই ভালোবাসে। জানাটা প্রয়োজন, কারণ মেয়েটা আমাকে প্রচন্ড চাপ দিচ্ছে বিয়ে করার জন্য।?
3 Answers 3147 Views