1 Answers
প্রথমত এমন একটা সময় বাছুন যখন আপনার স্বামী ঠাণ্ডা মেজাজে থাকে। ওনাকে একান্তভাবে বুঝানোর চেষ্টা করুণ যে আপনার পক্ষে যৌতুক দেয়া সম্ভব নয়। উনি যে কারণে যৌতুক চাচ্ছেন তার বিকল্প কোন পথ থাকলে সে বিষয়ে দৃষ্টিপাত করুন। আপনি তাকে অনেক ভালোবাসেন, সে যেনো আপনাকে অযথা কষ্ট না দেয় -এরকমভাবে ইমোশনালি টাচ দিন।
পাশাপাশি আপনার যেসব স্বভাব বা কর্মকাণ্ড আপনার স্বামীর অপছন্দ সেগুলো ত্যাগ করুন, তাকে অন্য কারো সাথে তুলনা করে ঝগড়া করবেননা।
একবার চেষ্টাতেই ফল আসবে সেটা বলিনি, বারবার চেষ্টা করুন। কিন্তু যদি মনে হয় যে সে ঠিক হবার নয় তাহলে সিদ্ধান্ত নিন আপনি তার সাথে এখনও সম্পর্ক বজায় রাখতে চান কি না। উত্তর যদি 'না' হয় তাহলে তাকে বলে ডিভোর্সের ব্যবস্থা করুন। একটা সম্পর্ক ভাঙ্গার জন্য কখনোই কেউ উপদেশ দিবেনা, কেবলমাত্র সহ্যের সীমা ছাড়িয়ে গেলেই চূড়ান্ত সিদ্ধান্ত নিন।
আর হ্যা, সম্পর্ক ভাঙ্গার পর আপনার ভবিষ্যৎ কি হবে সেদিকটাও ভেবে দেখবেন।
4188 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy