নাক এবং এর আশেপাশে সাদাশেল হলে করণীয় কী?
1 Answers
হোয়াইট হেড সমস্যা দূর করার কিছু পরামর্শ দিয়েছেন বিউটি এক্সপার্ট আফরোজা পারভীন। জেনে নিন কোন পরামর্শটি আপনার ত্বকের জন্য কার্যকরী-
• তৈলাক্ত ত্বকে চালের গুঁড়া এবং কমলার রস একসঙ্গে মিশিয়ে মুখে ঘষে কিছুক্ষণ রেখে দিন। এরপর গরম পানিতে তোয়ালে ভিজিয়ে মুখে গরম ভাপ দিন। এরপর এক টুকরো বরফ দিয়ে মুখ হালকা ভাবে ঘষে নিন। দেখবেন, খুব দ্রুত ত্বকের হোয়াইট হেড দূর হবে।
• লোশন দিয়ে ভালো করে মুখ ম্যাসাজ করে নিন। এরপর গরম পানিতে তোয়ালে ভিজিয়ে মুখে স্টিম দেওয়ার পর নাকের দুই পাশে চাপ দিলে হোয়াইট হেড বের হয়ে আসবে। এবারও মুখে বরফ ঘষে নিন। মনে রাখবেন, স্ট্রিম দিলে লোমকূপের মুখ খুলে যায়। তাই এই মুখ বন্ধ করতে বরফ ব্যবহার করুন।
• শুষ্ক ত্বকে চিনির সঙ্গে মধু মিশিয়ে নাকের ওপর ভালো করে ঘষে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
• পাউডার স্ক্রাবেরের সঙ্গে ম্যাসাজ ক্রিম হালকা গরম করে নাকের ওপর ঘষে নিন। এটি হোয়াইট হেড দূর করায় বেশ কার্যকরী।
• মিশ্র ত্বকে চালের গুঁড়ার সঙ্গে টকদই মিশিয়ে ত্বকে ঘষে নিন। এতে হোয়াইট হেড দূর হয়ে ত্বক হয় উজ্জ্বল।
এটি যেহেতু অপরিস্কার অপরিচ্ছন্ন থেকে হয়
তাই নিয়মিত ফেসওয়াস ব্যবহার করে মুখ
পরিস্কার রাখবেন
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy