1 Answers



বিভব:

বিভব  হচ্ছে বৈদ্যুতিক চাপ । পরিবাহীর পরমাণুগুলোর ঋণাত্বক কণিকা বা ইলেকট্রনসমূহকে স্থানচ্যুত করতে যে বল বা চাপের প্রয়োজন তাকে বিভব বলে । অনতএব, অসীম বা শূণ্য বিভবের স্থান থেকে একটি একক ধণাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তা হল ঐ স্থানের বিভব । তাই বিভব কাজের আরেকটি রূপ। বিভবের প্রতীক V এবং একক Volt (ভোল্ট)। 

যদি অসীম বা শূণ্য বিভবের স্থান থেকে q ধণাত্মক চার্জ তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে Wপরিমাণ কাজ করতে হয় তাহলে  V=W/Q

বিভব পার্থক্য :

দুটি চার্জিত বস্তুর বিভবের মধ্যে যে পার্থক্য তাকে বিভব পার্থক্য বলে।
সাধারণত তড়িৎ বিষয়ক বিভিন্ন কাজে বিভব পার্থক্য  ব্যাবহার করা হয়। কারণ একটি বিন্দু থেকে আরেকটি বিন্দুতে তড়িৎ প্রবাহ করতে হলে অবশ্যই বিভব পার্থক্য সৃষ্টি করতে হবে। তড়িৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয়। কোন বস্তুর ধণাত্মক আধাণ বৃদ্ধি পাওয়া মানে বস্তুর বিভব বৃদ্ধি পাওয়া।  উল্লেখ্য যে, তড়িৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয় কিন্তু পরিবাহীর ইলেক্ট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে প্রবাহিত হয়না।
10612 views Answered

Related Questions

Next steps