1 Answers
তোতলামির কার্যকরী কোন ঔষধ নাই, তবে
তোতলামোর চিকিৎসায় স্পিচ এ্যান্ড ল্যাংগুয়েজ থেরাপি একটি যুগান্তকারী ও বিজ্ঞানসম্মত চিকিৎসা ব্যবস্থা। তোতলামোর সমস্যা সমাধানে আপনি অবশ্যই একজন গ্র্যাজুয়েট স্পিচ এ্যান্ড ল্যাংগুয়েজ থেরাপিস্টের শরনাপন্ন হবেন যিনি আপনার তোতলামোর ধরণ, মাত্রা, সংশ্লিষ্ট ফ্যাক্টরস এবং চিকিৎসা পদ্ধতি নির্ণয়ে বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত।
তোতলামোর চিকিৎসায় সাফল্য নির্ভর করে:
আপনার মনোবল বৃদ্ধি এবং আপনার সমস্যা সমাধানে আপনি কতটা বাস্তববাদী।
নিজের চিকিৎসার জন্য পর্যাপ্ত সময় এবং সঠিকভাবে কৌশলগুলো রপ্ত করতে পারছেন কিনা
বয়স এবং আপনি কতটা দ্রুত থেরাপি শুরু করেছেন।
আপনার তোতলামোর সাথে অন্য কোনো রোগ থাকলে তারও সঠিক চিকিৎসা করতে হবে
আপনার চারপাশের পরিবেশ, বন্ধু-বান্ধব এবং পরিবার ও সমাজ থেকে আপনি কতটা সহযোগিতা পাচ্ছেন তার ওপরও অনেকটা নির্ভর করে আপনার তোতলামো সমস্যা থেকে মুক্তি পাওয়ার সময়।
বয়স অনুযায়ী স্পিচ এ্যান্ড ল্যাংগুয়েজ থেরাপি প্রয়োগের ক্ষেত্রে ভিন্ন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy