4 Answers

না। বরং এটা একটা কুসংস্কার।। হাত এবং পায়ে উভয় জায়গায়ই মেহেদী দেয়া জায়েজ এবং সুন্নত। তবে এ হুকুম মহিলাদের জন্য। । মেশকাত শরীফ।

3158 views Answered

ছেলেরা পায়ে মেহেদী ব্যবহার করতে 

পারবেনা।

মেয়েরা পারবে,

নারীদের পায়ে মেহেদী দেয়া নিয়ে সমাজে বির্তক প্রচলিত আছে। তাই পায়ে মেহেদী দেয়া যাবে কি না-এ বিষয়ে প্রতিটি মুসলমানের জ্ঞান থাকা খুবই জরুরি। তাই হাদিসের আলোকে জেনে নিন, নারীদের পায়ে মেহেদী দেয়া প্রসঙ্গে -

ইমাম নাওয়াওয়ী [রহ] বলেন, “বিবাহিত নারীর দুই হাত ও দুই পা মেহেদী দ্বারা খেযাব করা মুস্তাহাব। কারণ, এ মর্মে অনেক প্রসিদ্ধ হাদীস রয়েছে। প্রসিদ্ধ হাদীস দ্বারা তিনি হাদীসের দিকে ইঙ্গিত করেছেন। তিনি বলেছেন, নারীরা পায়ে মেহেদী ব্যবহার করতে পারবে কি না- এ বিষয়ে ইসলামে কোথাও স্পষ্ট উল্লেখ নেই।

অপরদিকে, জনৈকা নারী আয়েশা [রা]-কে মেহেদীর খেজাব সম্পর্কে জিজ্ঞাসা করেন, তিনি বলেন, এতে সমস্যা নেই, তবে আমি তা পছন্দ করি না। কারণ আমার রাসুল [সা] তা পছন্দ করতেন না।

আয়েশা [রা] থেকে আরো বর্ণিত, তিনি বলেন- জনৈকা নারী হাতে কিতাব নিয়ে পর্দার আড়াল থেকে রাসুল [সা]-এর দিকে ইশারা করেন, নবী রাসুল [সা] তাঁর নিজের হাত গুটিয়ে নিয়ে বলেন, এটা কি পুরুষের হাত না নারীর হাত? তিনিই বললেন, বরং এটা নারীর হাত। মহানবী (সা.) বলেন, তুমি নারী হলে অবশ্যই তোমার নখের রং পরিবর্তন করতে- অর্থাৎ মেহেদী দিতে। তবে এমন বস্তু দিয়ে রঙ করবে না, যা জমে যায় ও পবিত্রতা অর্জনে বাঁধা হয়। (আবু দাউদ)

3158 views Answered

পুরুষ শুধু চিকিৎসার জন্য মেহেদী ব্যবহার করতে পারবে। না হয় হাতে পায়ে কোথাও ব্যবহার করতে পারবে না। খুলাসাতুল ফাতাওয়া ৪/৩৭৩, আলবাহরুর রায়েক ৮/১৮৩, রদ্দুল মুহতার ৬/৩৬২, ফাতাওয়া তাতারখানিয়া ১৮/১০৯  বিয়ের সময়ও কি পুরুষরা মেহেদী ব্যবহার করতে পারবে না? যাওয়াহিরুল ফিকহ গ্রন্থে আছে, পুরুষরা বিয়ের সময়ও মেহেদী লাগতে পারবে না। সাজ-সজ্জার উদ্যেশ্যে তারা কখনও হাতে-পায়ে মেহেদী লাগাতে পারবে না। কারণ মেহেদী এক ধরনের রঙ। আর পুরুষদের জন্য রঙ ব্যবহার করা নিষিদ্ধ। হজরত রাসুল সা. বলেনÑ জেনে রাখো, পুরুষরা এমন সুগন্ধ ব্যবহার করবে যাতে সুগন্ধি আছে রং নেই। বিপরীতে নারীরা এমন সুগন্ধী ব্যবহার করবে, যাতে রং আছে সুগন্ধি কম! তিরমিজি ২৭৮৭, মিশকাত ৪৪৪৩)। এ ছাড়া মহানবী সা. পুরুষদের জন্য রঙ থাকার কারণে জাফরানের সুগন্ধি ব্যবহার করতেও নিষেধ করেছেন। বুখারি ৫৮৪৬, মুসলিম ২১০১, মিশকাত ৪৪৩৪  তবে চিকিৎসার প্রয়োজনে যেকোনো স্থানে মেহেদী ব্যবহার করা জায়েজ আছে। তিরমিজি ২০৫৪, মাথার চুল ও দাঁড়িতে মেহেদী ব্যবহার করা উত্তম। আবুদাউদ, তিরমিজি, মিশকাত হা/৪৪৫১     



পুরুষ মেহেদি হাতে কিংবা পায়ে লাগাতে পারবেনা  শুধুমাত্র দাড়ি বা চুল ছাড়া।    কিন্তু মেয়েরা পারবে হাতে দিতে। পায়ে দিতে পারবে কিনা এ ব্যাপারে কোনো সহিহ হাদিস নেই। বিভিন্ন আলেম গন পায়ে দিতে নিষেধ করেন।




3158 views Answered

হ্যা,,,,, ছেলেদের জন্য জায়েজ নাই,, ছেলেরা চুলে ও দারিতে ছারা আর কোথাও মেহেদী ব্যবহার করতে পারবে না। 

তবে মেয়েদের জন্য জায়েজ আছে।। 

3158 views Answered

Related Questions

Next steps