1 Answers
আইফোনে কান্ট্রিলক হল আইফোনের একটি বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। কোনো আইফোন কান্ট্রিলক করার সাধারণ অর্থ হল যে দেশের সিমকার্ড ব্যবহার করে লক করা হচ্ছে সেই দেশ ব্যাতিত অন্য কোনো দেশের সিমকার্ড ইনসার্ট করলে নেটওয়ার্ক আসবে না এবং "NO SIM" অথবা "NO SERVICE SIGNAL" এই ধরনের কিছু মেসেজ দেবে। মুলত আইফোনটির প্রথম ব্যবহারকারিই অ্যাপল (apple) সার্ভার-এর মাধ্যমে কান্ট্রিলক করে থাকে। আর আইক্লাউড লকড আইফোন হলো চুরি হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া আইফোন যেটায় ৩ বার ভুল পিন দেওয়ার ফলে অ্যাপল আইডি দিয়ে ফোনটা লক করে দেওয়া হয়। এর ফলে ফোনটির আসল মালিক ছাড়া অন্য কেউ ফোনের তথ্যগুলো ব্যবহার করতে পারে না। আর আসল মালিক যদি ফোনের আই.এম.ই.আই.(IMEI) নম্বর দিয়ে জিডি করে তাহলে জি.পি.এস ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে ফোনটির অবস্থান নির্ণয় করে অপরাধীকে ধরা হয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy