3 Answers
শরীরের রোদে পোড়া দাগ দূর করণে কিছু কৌশল অবলম্বনের কথা জানিয়েছেন এলিগেঞ্জা স্কিন ও কসমেটিক সার্জারি ক্লিনিকের ডাক্তার সীমা মালিক-
১. ঠাণ্ডা পানি দিয়ে গোসল করতে হবে।
২. ১/২ কাপ ভিনেগার গোসলের পানিতে মিশিয়ে নিন। তারপর ওই পানি দিয়ে গোসল করে নিন। ভিনেগার আছে এসিড বা অ্যাল্কানিটি যা দাগযুক্ত জায়গা গুলোতে pH এর মাত্রা সামঞ্জস্য ঠিক এবং শরীরকে ঠাণ্ডা করে।
৩. অ্যালোভেরা লোশন ব্যবহার করতে পারেন যা আপনার ত্বককে আদ্র করবে।
৪.একটি পাত্রে শীতল দুধ নিন একটি তোয়ালে দিয়ে ভিজিয়ে দাগযুক্ত স্থানে লাগান। দুধে আছে প্রোটিন যা রোদে পোড়া স্থানের জ্বালা থেকে থেকে আরাম দেয়।
৫. ভিটামিন ই যুক্ত তেল ব্যবহার করতে পারেন। ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্টসমূহে চামড়ার র্যাশ দূর করতে সাহায্য করবে। যদি কেউ তেল হাতের কাছে না পান তাহলে ভিটামিন ই ক্যাপসুলও খেতে পারেন।
৬. শশাতে আছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট এবং বেদনানাশক বৈশিষ্ট্য। একটি শশা ধুয়ে নিন এটিকে ভালোভাবে ব্লেন্ড করে আক্রান্ত স্থানে ২০-২৫ মিনিট লাগিয়ে রাখুন। ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
৭. ওটমিল সামান্য পানিতে মিশিয়ে গোসলের আগে পুরো শরীরে ম্যাসাজ করুণ। এতে পোড়া ত্বকের সমস্যার সমাধান হবে।
৮. বাসায় ফিরে আলু ব্লেন্ড করে মুখে লাগান। এতে কালচে ভাব দূর হবে এবং পুড়ে যাওয়ার কারণে ত্বকে যে জ্বালাপোড়া করে সেটিও দূর হবে।
৯. চায়ের পানি ত্বকের পোড়া দাগ দূর করে সহজেই। গরম পানির মধ্যে টি ব্যাগ কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এবার এই পানি ঠাণ্ডা করে মুখে লাগান। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। ভালো ফল পেতে নিয়মিত এভাবে চায়ের পানি দিয়ে মুখ পরিষ্কার করুন।
আপনি আক্রান্ত স্থানে লেবুর রস ও
সমপরিমাণ মধু মেখে ৫-১০
মিনিট রাখুন। তারপর ধুয়ে
ফেলুন। প্রতিদিন একবার এ
কাজটি করার চেষ্টা করুন।
লেবুর প্রাকৃতিক ব্লিচিং
উপাদান আপনার ত্বককে আগের
উজ্জ্বলতায় ফিরিয়ে আনবে
আর মধু করবে
ময়েশ্চারাইজারের কাজ।
সুতরাং রোদে পোড়া দাগ
মিলিয়ে গিয়ে আপনার ত্বক
হয়ে উঠবে আগের মতই উজ্জ্বল
বা তার চেয়েও সুন্দর।ধন্যবাদ
আগুনে পোড়া দাগ বা রোদে পোড়া দাগ দূর
করতেঃ
লেবু ও শসার রস
একটি গোটা লেবু চিপে নিন। এতে একটি মাঝারি আকারের শসার চার ভাগের এক ভাগ অংশের রস বের করে মিশিয়ে নিন। এই মিশ্রণটি আক্রান্ত জায়গায় আলতো ঘষে লাগান। দিনে অন্তত ৩ বার লাগাবেন। লেবুর সাইট্রিক অ্যাসিড নতুন কোষ গঠনে সাহায্য করবে আর শসার রস দাগ হালকা করবে।
অ্যালোভেরার রস
অ্যালভেরাকে বলা হয় জাদুকরি গাছ। এর পাতার রসের অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান গভীর দাগ দূর করতে অনেক কার্যকরী। তাজা অ্যালভেরা পাতার রস দিনে ২/৩ বার আক্রান্ত স্থানে লাগান। নিয়মিত লাগাবেন। কিছুদিনের মধ্যেই দাগ হালকা হতে শুরু করবে।
চন্দনগুঁড়ো ও গোলাপ জল
চন্দনগুঁড়ো অনেক প্রাচীনকাল থেকেই দাগ দূর করার কাজে ব্যাবহার হয়ে আসছে। এটা সবচাইতে কার্যকরী উপাদান। একটি বাটিতে ২ চা চামচ চন্দনগুঁড়ো নিয়ে এতে ঘন পেস্ট তৈরি করতে প্রয়োজন মত গোলাপ জল দিয়ে মিশিয়ে নিন। এই পেস্টটি আক্রান্ত স্থানে লাগিয়ে রাখুন সারারাত। সকালে উঠে ধুয়ে ফেলুন। প্রতিদিন পেস্টটি ব্যাবহার করুন
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy