রোদে পোড়া কালো দাগ কোন ভাবেই যাচ্ছে না?

রোদে আমার মুখ ও ঘার পুড়ে গেছে । আমি রেগুলার শশা ও লেবু দিয়ে গসি । কিন্তু কাজে দিচ্ছে না । রোদে পুড়া কালো দাগ দূর করার দ্রুত পদ্ধতি কি ? আমার তক অনেক oily
2914 views

4 Answers

তৈলাক্ত ত্বক :

যাদের ত্বক খুবই তৈলাক্ত তারা মসুরের ডাল বাটা, শসার রস ও ডিমের সাদা অংশ একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে ত্বকে ব্যবহার করতে পারেন। প্যাকটি তৈলাক্ত ত্বকের জন্য খুবই ফলপ্রসূ। তাই প্রথমে প্যাকটি তৈরি করে তারপর ত্বকে ভালো করে ম্যাসাজ করে লাগিয়ে ১০/২০ মিনিট পর ধুয়ে ফেলতে হবে।

2914 views Answered

বিশ্রী রোদে পোড়া দাগ দূর করুন মাত্র ১ টি সহজ উপায়ে

যা যা লাগবেঃ

– অর্ধেকটা লেবুর তাজা রস

– আধা কাপ বড় দানার চিনি

– ১ টেবিল চামচ অলিভ অয়েল

– ১ টেবিল চামচ মধু

পদ্ধতি ও ব্যবহারবিধিঃ

– প্রথমে লেবুর রস ও অলিভ অয়েল ভালো করে মিশিয়ে নিন। এরপর এতে দিন মধু। ভালো করে মিশিয়ে নিন।

– সবার শেষে যোগ করুন চিনি। চিনি আধগলা অবস্থায় থাকবে। ব্যস, তৈরি হয়ে গেলো আপনার রোদে পোড়া দাগ তোলার স্ক্রাব।

– ত্বক ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। এরপর এই বানানো স্ক্রাবটি ত্বকে লাগিয়ে ২-৩ মিনিট ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসেজ করে নিন।

– তারপর ৫-৭ মিনিট রেখে দিন এভাবেই। এরপর ঠাণ্ডা পানি দিয়ে ত্বক ধুয়ে ভালো করে মুছে নিন।

– সবশেষে ময়েসচারাইজার ব্যবহার করুন। কিছুদিনের ব্যবহারেই ফলাফল নজরে পড়বে।

কেন এই পদ্ধতিটি কার্যকরী?

– লেবুর ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড রোদে পোড়া বা ত্বকের অন্যান্য দাগ তুলতে বিশেষ ভাবে কার্যকরী। এছাড়াও লেবুর রস ত্বকের পোর কমিয়ে আনে ও ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে।

– চিনি একটি প্রাকৃতিক স্ক্রাব হিসেবে কাজ করে এবং ত্বকের মরাকোষ দূর করতে সহায়তা করে।

– অলিভ অয়েল রোদে ক্ষতিগ্রস্ত ত্বকের কোষ নারিশ করে

– মধুর অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ত্বকের ক্ষতি পূরণ করে এবং ত্বককে ভেতর থেকে ময়েসচারাইজ করে তোলে।

* যদি লেবুতে অ্যালার্জি থাকে তাহলে লেবু বাদ দিয়ে নেবেন(

2914 views Answered

দুটি সহজ উপায়---


১.আলু ব্লেন্ড করে পোড়া স্থানে লাগান। এতে কালচে ভাব দূর হবে এবং পুড়ে যাওয়ার কারণে ত্বকে যে জালাপোড়া করে সেটিও দূর হবে। 

২. কয়েক টুকরা শসা ব্লেন্ড করে  ত্বকে লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এতে গরমের সময় ত্বক ঠান্ডা থাকবে এবং ত্বকের পোড়া ভাব দূর হবে।

2914 views Answered

্তু রোদে পোড়া ত্বকের সমস্যা বেশ সহজেই দূর করে দেয়া যায় এবং সেই সাথে জ্বলুনিভাবটিও। জানতে চান কীভাবে? চলুন তবে জেনে নেয়া যাক। ১) আলুর ব্যবহার১ টি আলু ধুয়ে খণ্ড করে নিন। এরপর ব্লেন্ডারে দিয়ে ভালো করে ব্লেন্ড করুন। যদি খুব বেশি শুকনো হয় তাহলে অল্প পরিমাণে পানি দিয়ে ব্লেন্ড করে থকথকে পেস্টের মতো তৈরি করে নিন। এই পেস্টটি একটি বাটিতে ঢেলে নিয়ে এতে তুলোর বল ডুবিয়ে রোদে পোড়া অংশে লাগিয়ে নিন। এভাবে প্রতিদিন ব্যবহার করুন। ভালো ফল পাবেন।২) ঠাণ্ডা দুধের ব্যবহারফ্রিজের ঠাণ্ডা দুধ একটি পাত্রে ঢেলে নিন। একটি মোটা কাপড় বা ছোটো তোয়ালে এই ঠাণ্ডা দুধে ভিজিয়ে নিন ভালো করে। অল্প করে চিপে নিন কাপড়টি যাতে দুধ ঝড়ে না পড়ে। এরপর এই দুধে ভেজানো কাপড় রোদে পোড়া স্থানে ধরে রাখুন যতক্ষণ নাকাপড়ের ঠাণ্ডা ভাব চলে যাচ্ছে। এতে করে অনেক দ্রুত ফলাফল পাবেন।৩) বেকিং সোডার ব্যবহারপরিমাণ মতো পানি ও বেকিং সোডা মিশিয়ে ঘন পেস্টের মতো তৈরি করে নিন। এখাণে পরিমাণ মতো বলার অর্থ হচ্ছে আপনার ত্বক কতোটা জায়গা জুড়ে পুড়েছে তার উপরনির্ভর করে পরিমাণ নির্ধারণ করুন। এরপর এই ঘন বেকিং পাউডারের পেস্টটি পোড়া স্থানে লাগিয়ে রাখুন যতক্ষণ না আপনার রোদে পোড়া জ্বলুনি ভাব একেবারে কমে যাচ্ছে। এরপর ভালো করে ধুয়ে ফেলুন।রোদে পোড়ার হাত থেকে বাঁচতে মেনে চলুনকিছু টিপসঃ# অবশ্যই সানস্ক্রিন লাগিয়ে নেবেন ত্বকে এবং তা অবশ্যই ত্বকের ধরণ বুঝে ব্যবহার করবেন।# সাথে ছাতা, কাপ, স্কার্ফ ইত্যাদি রাখবেন যাতে সরাসরি ত্বকে রোদ না লাগে# প্রচুর পরিমাণে পানি পান করে ত্বক হাইড্রেট রাখুন এতে ত্বক সহজে রোদে পুড়বে না।সুত্রঃ everydayroots

2914 views Answered

Related Questions

রোদে পোড়া?
4 Answers 3178 Views

Next steps