1 Answers

 বিশেষ ঘটনা ও পরিস্থিতিতে নারির যৌন মিলনে ব্যথা পেতে পারে বা যৌন মিলন তাদের কাছে কষ্ট দায়ক হতে পারে। যেমন কিছু কারণ উল্লেখ করা হলো।
১) প্রথম যৌন মিলনের সময় সকল নারীই কম বেশি ব্যথা পেয়ে থাকেন। তবে এই ব্যথাটা সাময়িক, এ ব্যথা পেতেই হয়। মূলত এটা হাইমেন ছিঁড়ে যাওয়ার কারণে হয়ে থাকে। তবে যৌন মিলন ছাড়া অন্য কোন কারণে নারীর হাইমেন ছিঁড়ে গেলেও একই ব্যথা পাবেন।
২) অনেক নারীর যৌন মিলনের সময় যোনিতেই পর্যাপ্ত তরল জমা হয় না , যা যোনিতে পুরুষাঙ্গের প্রবেশ  করতে সহজ করে। যদি যোনিতে পিচ্ছিল ভাব পর্যাপ্ত না হয় তাহলে যৌন মিলনের সময় ব্যথা অনুভব করবেন নারী।
৩) মেনোপজ, অর্থাৎ পিরিয়ড বন্ধ হয়ে যাবার পর নানান কারণে নারী যৌন মিলনে ব্যথা অনুভব করতে পারেন।
৪) যদি সঙ্গীর পুরুষাঙ্গটি যোনির ধারণ ক্ষমতার তুলনায় বেশি বড় ও মোটা হয়, সেক্ষেএে যৌন মিলনে ব্যথা পেতে পারেন নারী।
৫) এছাড়াও অনেক নারী পিরিয়ড কালে যৌন মিলনে ব্যথা পান। এবং নানান রকম অসুখের কারণেও ব্যথার অনুভব হতে পারে।
3740 views Answered

Related Questions

Next steps