জ্বর প্রসঙ্গে?
আমার বয়স ২০ বছর, উচ্চতা ৫ফুট ৬ইঞ্চি । আমার সমস্যাটি হচ্ছে যে, গত তিনদিন থেকে আমার জ্বর এবং তা আজও আছে । জ্বরের তাপমাত্রা বাড়ে আবার কমে । বিষেশ করে দুপুরে এবং রাতে জ্বর থাকে এবং সকালে আর বিকেলে একদম কমে যায় । দুপুরের পূর্বে জ্বর নেই মনে করে গোসল করতে গিয়ে শরীরে পানি ঢাললে এতো ঠাণ্ডা লাগে যেন শীতের সকালে গোসল করছি । ঘাড়, মাজায় এবং মেরুন্ডে ব্যথা আছে । প্রচুর খিদে পাচ্ছে, ভাত খাওয়ার কিছুক্ষণ পরেই মনে হয় যেন পেটে কিছুই নেই । পেসাব করতে গেলে জ্বালা করছে । প্রচণ্ড বেগে পেশাব চেপে রাখতে গেলে তল পেটে যেমনটা ব্যথা অনূভব হয় ঠিক ঐরকম ব্যথা আমার পেটে হচ্ছে । কাত অথবা চিৎ হয়ে বেশিক্ষণ শুয়ে থাকলে ব্যথাটি বেশি টের পাওয়া যায় । জ্বর আসার পূর্বে এমনটা ছিলো না । প্রথমে প্যারাসিটামল বিপি ৫০০ খেয়েছি তবে তেমন কাজ হয়নি । এই ধরণের জ্বর অন্য কোনো রোগের লক্ষণ কিনা তা জানতে ইচ্ছে করছে আর এখন আমাকে কী কী করতে হবে বা কোন ঔষধগুলো সেবন করতে হবে তা জানালে খুবই উপকৃত হবো ।
2967 views
2 Answers
আপনি হামদর্দের এলকুলি সিরাপ টি খেলে
এই ধরনের জ্বর ব্যাথা ও প্রসাবের সমস্যা
সমাধান হয়ে যেতে পারে।
মুলত জ্বরের কারনে ব্যাথা গুলো হচ্ছে।
আপনার শরিরে অন্য কোন রোগের উপসর্গ
আছে, কারন জ্বরের পেছনে কোন না কোন
উপসর্গ থাকে, তাই আপনাকে এ্যান্টিবায়োটিক
ও সেবল করা লাগতে পারে, সব ছেয়ে
ভাল আপনি নিকটস্থ এক ডাক্তারের পরামর্শ
গ্রহণ করা। অবহেলা করা শরিরের জন্য
ক্ষতিকর
2967 views
Answered
জ্বর একটা স্বাভাবিক রোগ। জ্বর সাধারনত বড় ধরনের কোন রোগ নয়। তবে অতিরিক্ত জ্বর বা বেশী দিন জ্বর থাকাটা সমস্যা। আপনাকে হয়ত অনেকে অনেক ঔষধের কথা বলবে। আপনি এগুলো না শুনে একজন ভাল অভিজ্ঞ ডাক্টার দেখান। অভিজ্ঞ ডক্টরই আপনার সমস্যা সমাধান করতে পারবে ।
2967 views
Answered