জিমনেশিয়াম খুলতে চাই, খরচ কত পড়বে?

ছোটখাটো একটা জিমনেশিয়াম চালু করতে চাই। অত্যাধুনিক মেশিন আনতে পারব না। যে মেশিনগুলা বাধ্যতামূলক সেগুলা আনব। আর ফ্রি ওয়েট, ডাম্বেল, এগুলা আনব। সে ক্ষেত্রে খরচ কত আসবে? একটু বিস্তারিতভাবে জানালে উপকৃত হব।
3310 views

1 Answers

একটি জিমনেশিয়ামের জন্য ট্রেডমিল, সাইক্লিং, পুশআপ বার, ডাম্বেলসহ অনেক কিছুরই প্রয়োজন হয়। ট্রেডমিলের দাম ৫০ হাজার থেকে ছয় লাখ টাকা। পুশআপ বার ৩০০ থেকে ৫০০ টাকা, সাইক্লিং সাড়ে পাঁচ থেকে ১০ হাজার, ক্রস ট্রেইনার পাঁচ থেকে আট হাজার, স্টেপার ছয় থেকে ১০ হাজার এবং স্মিথ স্কট ও ক্রসবার পাওয়া যাবে এক লাখ ২০ হাজার থেকে এক লাখ ৫০ হাজার টাকায়। বারবেল ও ডাম্বেল কিনতে হয় কেজি হিসেবে।

লেট পুল ডাইন ৬০ থেকে ৭০ হাজার, লেগ প্রেস মেশিন ৬০ থেকে ৮০ হাজার টাকা এবং অলিম্পিক বার বেঞ্চ প্রেস, অলিম্পিক বেঞ্চ ইনক্লায়েন্ট, ডিকলায়েন্ট প্রভৃতি পাওয়া যাবে ৩৫ থেকে ৪০ হাজার টাকায়। শরীর গরম করার স্যনা মেশিনের দাম পড়বে ৮০ হাজার থেকে এক লাখ টাকা। টি-বারের দাম পড়বে ৪০ থেকে ৫০ হাজার টাকা, শোল্ডার প্রেস মেশিন ৬০ থেকে ৭০ হাজার ও স্টিম বাথ পাওয়া যাবে এক লাখ ৩০ হাজার থেকে এক লাখ ৫০ হাজার টাকায়।

এ সেক্টরের বেশিরভাগ যন্ত্রপাতি আসে চীন ও তাইওয়ান থেকে। তবে আমাদের দেশেও কিছু সরঞ্জাম তৈরি হয়। স্টেডিয়াম মার্কেট ছাড়াও ঢাকার গুলশান, বনানীর অভিজাত দোকানগুলোয় এসব ব্যায়ামের সরঞ্জাম কিনতে পাবেন আপনি। আর এসব যন্ত্রপাতি কেনার সময় দক্ষ বা অভিজ্ঞ কোনো ট্রেইনারকে সঙ্গে রাখতে হবে আপনাকে যে এ সম্পর্কে খুব ভাল বুঝে।

আপনার জিমনেশিয়ামটি ভালোভাবে পরিচালনার জন্য অবশ্যই দু’জন প্রশিক্ষকের প্রয়োজন হবে। এদের মধ্যে একজন প্রধান প্রশিক্ষক, তিনি সদস্যদের রুটিন করে দেবেন। আর একজন প্রশিক্ষক যিনি থাকবেন তিনি রুটিন অনুসারে সদস্যদের শরীরচর্চা দেখিয়ে দেবেন। এ ছাড়া সবকিছু ঠিকঠাক করার জন্য আরও দুই-তিনজন কর্মীর প্রয়োজন পড়তে পারে আপনার।

আপনার জিমনেশিয়ামে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের ব্যবস্থা রাখতে হবে। আর তা সম্ভব না হলে অবশ্যই পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা করতে হবে আপনাকে। জিমের অনেক যন্ত্রপাতি বিদ্যুৎচালিত, আর তাই লোডশেডিং থেকে রক্ষা পেতে চাইলে আপনাকে বিকল্প বিদ্যৎ এর ব্যবস্থা হিসেবে জেনারেটর রাখতে হতে পারে। আর সেই সাথে সাউন্ড সিষ্টেম রাখতে হবে যাতে আপনার গ্রাহকেরা ব্যায়াম করার সাথে একটু বিনোদনও পায়

3310 views Answered

Related Questions

Next steps