আমি Primo GH4 মোবাইল ব্যবহার করি| বর্তমানে আমার মোবাইলে কিছু সমস্যা হচ্ছে| আমার নিজস্ব কম্পিউটার আছে| এখন প্রশ্ন হলো মোবাইলটা ফ্লাস দিতে কি কি Software লাগবে? এবং এটা কি USB Cable দিয়ে করা যাবে?
3281 views

1 Answers

image

সতর্কঃ জনসাধারণ চেষ্টা করবেন না!!! যে পদ্ধতি গুলো লেখা আছে তার একটিতে ভুল হলেই সে ভুলের মাশুল আপনাকে গুনতে হবে। সে ক্ষেত্রে বিস্ময় কর্তিপক্ষ বা আমি মাসুদ রানা সাগর কোনো ভাবেই দ্বায়ী নই। ভালো হবে যদি কোনো প্রফেসনাল বা দক্ষ কোনো ব্যক্তির কাছে থেকে আপনার হ্যান্ডসেটটি  ফ্লাশ  করে নেন।

প্রথমে খেয়াল রাখতে হবে যে মোবাইলে ফ্লাশ দিবেন ১০০%পারসেন্ট চার্জ থাকতে হবে।

‪পদ্ধতিঃ
প্রথমে এখান থেকে Sp Tool ডাউনলোড করবেন। তারপর যে ফোন্ডারে সফটওয়ারটি ডাউনলোড হয়েছে সেটা ওপেন করে Driver নামের ফোল্ডার এ ঢুকুন। এখান থেকে আপনার পিসির মডেল অনুযায়ী 32bit অথবা 64bit এর ড্রাইভার টা ইন্সটল দিন। আপনার পিসি কত বিট তা না জানা থাকলে My Computer এর Properties এ যান। সেখানেই লেখা পাবেন। ড্রাইভার টা সাধারণ ভাবেই ইন্সটল দিতে থাকেন। শেষের দিকে ৩/৫ বার ওয়ার্নিং দিবে। প্রতি বার ই Install This Software Driver Anyway দিন। এখন ইন্সটল শেষ করুন। মোবাইল অনুযায়ী ফ্লাশ ফাইল ডাউনলোড করতে নিচের ডাউনলোডে ক্লিক করুন।

বিভিন্ন স্টক রোম ফ্লাশ ফাইল ডাউনলোড

driver কাজ না হলে এখান থেকে ডাউনলোড করতে পারেন।

ধাপ ১: মোবাইল অবশ্যই বন্ধ করে দিবেন।

ধাপ২: এবার Flash Tool ফোল্ডারে ঢুকুন। এইগুলো দেখতে পাবেন।  এবার এখান থেকে নিল রঙের Flash tool ওপেন করুন।

ধাপ৩: Flash Tool ওপেন হলে স্ক্রিনশট এ দেখানো যায়গায়(Scatter loading file brows) ক্লিক করেন। এখন একটু পপআপ উইন্ডো আসবে। এটাতে ব্রাউজ করে এক্সট্রাক্ট করে রাখা ফার্মওয়্যার এর ফোল্ডারের ভিতরে যান। এবং Firmware ফোল্ডারে প্রবেশ করুন। এখানে এক বা একাধিক txt ফাইল পাবেন। এখন যেটাতে Scatter বা mtk-65xx লেখা সেটা তে ক্লিক করে ওপেন করুন।

ধাপ৪: এবার স্ক্রিনশট অনুযায়ী Download এ ক্লিক করুন। এবার আপনার এন্ড্রয়েড সেট টির ব্যাটারি খুলে ফেলুন। এখন ডাটা ক্যাবল দিয়ে ফোনেটিকে পিসি তে কানেক্ট করুন (ব্যাটারি খুলা অবস্থা তে ই)। পিসি তে লাগানোর পর সাবধানে সেট টির Volume বাটন গুলো চাপতে থাকুন যতক্ষণ না কম্পিউটার এই এন্ড্রয়েড সেটটিকে সনাক্ত করতে পারে। সনাক্ত করতে পারলে নটিফিকেশন আসবে এবং ডাউনলোড হতে থাকবে।

ধাপ: ৫ কয়েকবার ১০০% লোডিং হওয়ার পর স্ক্রিন এর মাঝখানে একটা ছোট সবুজ গোল চিহ্ন আসবে। ব্যাস। কাজ শেষ। এখন ইউএসবি ক্যাবল খুলে, ব্যাটারি লাগিয়ে সেট টি অন করুন। প্রথম বার অন হতে একটু বেশি সময় লাগবে।

সমস্যা হলে বা প্রয়োজনে ভিডিও টিউটোরিয়াল দেখতে পারেন ভিডিও দেখতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ

3281 views

Related Questions

ফ্লাস app চাই?
3 Answers 3047 Views