নাকের পলিপ হলে তার লক্ষন টা কি রকম প্লিজ বলবেন?

amar nake dui paseii polip hoise ekta ektu soto arekta boro onek matha betha r ghuray besir vag e rater belay matha betha r ghurani besi hoy. r face e chulkay majhe majhe hat pa kmon jeno vitore kore. egular karon ki sudhu polio e?
2959 views

2 Answers

অ্যালার্জিজনিত নাকের সর্দি ও পলিপ: কোনো রকমের অ্যালার্জেন যেমন—ধুলাবালি, গাড়ির ধোঁয়া নাকে ঢুকে যায়, তাহলে নাকে অ্যালার্জিজনিত প্রদাহ হতে পারে। এতে নাকে হাঁচি, নাক দিয়ে পানি পড়া, নাক বন্ধ ইত্যাদি উপসর্গ হতে পারে। বিভিন্ন ওষুধের মাধ্যমে এবং যে কারণে নাকে সর্দিস ও অ্যালার্জি হয় তা থেকে দূরে থাকলে এ রোগ নিয়ন্ত্রণে রাখা যায়। সাধারণত দীর্ঘদিন নাকে অ্যালার্জি থাকলে পলিপ হতে পারে। পলিপ দেখতে আঙুর ফলের মতো দেখায়। নাকের পলিপে নাক বন্ধ হয়ে যায় এবং সঙ্গে সাইনাসের ইনফেকশন হয়ে মাথাব্যথা হতে পারে। এই সমস্যার চিকিৎসা হলো অপারেশন। প্রচলিত নিয়মে অপারেশনে আবার পলিপ হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আধুনিক এন্ডোস্কপিক সাইনাস সার্জারির মাধ্যমে সফলভাবে অপারেশন করা যায়। বর্তমানে আমাদের দেশে বড় বড় হাসপাতালে এন্ডোস্কপিক সাইনাস সার্জারি নিয়মিত হচ্ছে।

2959 views Answered

নাকে পলিপ থাকলে ঘন ঘন যে সমস্যাগুলো দেখা দিতে থাকে তা হলো: নাক বন্ধ থাকা—এক বা দুই নাসারন্ধ্র একসঙ্গে বন্ধ থাকতে পারে। নাক দিয়ে পানি পড়া, বেশি হাঁচি পাওয়া, নাকে কোনো গন্ধ না পাওয়া, মাথাব্যথা থাকা, নাকিসুরে কথা বলা, মুখ হা করে ঘুমানো ইত্যাদি। এই সমস্যাগুলো বারবার হলে একজন নাক, কান ও গলা বিশেষজ্ঞকে দিয়ে ভালো করে নাক পরীক্ষা করে নিলেই বিষয়টি ধরা পড়বে।

নাকে পলিপ হলে যে সমস্যা দেখা দিতে পারে!

নাক বন্ধ থাকা- এক বা দুই  নাসারন্ধ্র একসঙ্গে বন্ধ থাকতে পারে

নাক দিয়ে পানি পড়া

বেশি হাঁচি পাওয়া

নাকে কোনো গন্ধ  না পাওয়া

মাথাব্যথা থাকা

নাকিসুরে কথা বলা

মুখ হা করে ঘুমানো

2959 views Answered

Related Questions

Next steps