দুধ ও আনারস?
2 Answers
বিঃদঃ বদ হজম হতে পারে, কিন্তু আনারস
খাওয়ার পর দুধ খেলে মানুষ মারা যায়
এটি কুসংস্কার!!!!
আনারসের সাথে দুধ মিশিয়ে খেলে আপনার বড়জোর কি হতে পারে। আনারস এসিডিক একটা ফল। দুধে আনারস মেশালে দুধ ফেটে যেতে পারে। ফেটে যাওয়া দুধ খেলে আপনার খুব বেশি হলে পেট খারাপ হতে পারে, কিন্তু বিষক্রিয়ার কোন সম্ভাবনা নেই। দুধের সাথে অন্য যে কোন এসিডিক ফল খেলেও আপনি একই সমস্যায় পরতে পারেন। তাছাড়া আপনারা সবাই জানেন যে আমাদের পাকস্থলী এসিডিক। তাই পেট এ যাওয়ার পর দুধ ফাটবেই, সেটা আপনি আনারসের সাথে না খেলেও।
এবার আসুন জেনে নেই আনুমানিক কি কারনে এই "ফুড ট্যাবু" টার উদ্ভব হতে পারে -
> কাচা আনারস প্রবল রকম কটু ও তিক্ত স্বাদের। এটি বমি উৎপাদনকারী এবং কিছুটা বিষাক্ত। কেউ কাঁচা আনারসের সাথে দুধ খাওয়ার ফলে কোন ধরনের দুর্ঘটনায় এই "ফুড ট্যাবু" এর উদ্ভব হতে পারে।
> আনারস এসিডিক। খালি পেটে আনারস খেলে প্রচন্ড পেটে ব্যথার তৈরী হয়। কোন গ্যাস্ট্রিক এর রোগীর খালি পেটে আনারসের সাথে দুধ খাওয়ার ফলে এই "ফুড ট্যাবু" এর উদ্ভব হতে পারে।
> ল্যাকটোস ইনটলারেন্স নামে একটি রোগ আছে, যেই রোগের রোগীরা দুধ হজম করতে পারেনা। ল্যাকটোস ইনটলারেন্স এর কোন রোগীর ঘটনাবশতঃ দুধ এর সাথে আনারস খেয়ে ফেলায় পুরো দুধ-আনারস মিশ্রন কে দোষারোপ করে এই ট্যাবুর সূত্রপাত হতে পারে।
ট্যাবুটার উদ্ভব এর কারণগুলো আনুমানিক হলেও, আনারস-দুধের মিশ্রনে যে বিষাক্ত নয় তা প্রমাণিত।
না ভাই আপনি মারা যাবেন নাহ।এটা একটা কুসংস্কার। আপনি বিস্তারিত জানতে এই লিংক এর সব উত্তর গুলা পড়ুন।খুব সুন্দরভাবে বিস্তারিত বলা আছে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy