PHP বা JAVA প্রোগ্রামিং এর উপর প্রজেক্ট ভিত্তিক ট্রেনিং বাংলাদেশে কোন প্রতিষ্ঠান দিয়ে থাকে । আমি কিছু দিন হলো প্রোগ্রামার দেলোয়ার স্যার এর PHP প্রোগ্রামিং এর ভিডিওগুলি ইউটিউব থেকে ডাউনলোড করে প্র্যাক্টিস করছি। আমি চাই আরো বড় কোন প্রজেক্ট প্র্যাক্টিস করতে। 

2999 views

1 Answers

স্টুডেন্টদের জন্য বিশেষ নোটিশ 
➬➬➬➬➬➬☀☀☀☀➬➬➬➬➬➬➬
তরুণদের আগ্রহ দেখে আমি উচ্ছসিত। কারণ, যারা কলেজে বা ইউনিভার্সিটিতে পড়ছেন তাদেরকে শার্প করে গড়ে তোলাই ছিল আমার মূল লক্ষ্য। কলেজে বা ইউনিভার্সিটিতে পড়াকালীন সময়ে অনেকেই সিদ্ধান্তহীনতায় ভুগেন। কোন দিকে যাবো ? কিভাবে শিখবো ? কোথায় শিখবো ? কিভাবে শুরু করবো ইত্যাদি..... ইত্যাদি..... ইত্যাদি.....।

➥আর এই সময়টাতে নানা প্রকার বিজ্ঞাপনের ছটায় মুগ্ধ হয়ে প্রগ্রামিং শিখার জন্য অনেকেই নানা কোচিং সেন্টারে দৌড়াদৌড়ি করে থাকে। কিন্তু তাদের অধিকাংশই প্রোগ্রামিং এর একেবারে স্টার্ট লেভেলের কিছু বিষয় দেখিয়ে ছেড়ে দেয়, অথবা যা দেখায় একটা প্রজেক্ট করতে অনেক ক্ষেত্রেই তা সহায়ক নয়। এই যেমন PHP প্রোগ্রামিং না শিখে WordPress শেখা, বা PHP ফ্রেমওয়ার্ক শেখা। যারা ইতিপূর্বে এইরূপ করেছেন তারা হয়তো এখন বুঝতে পেরেছেন - আপনি চাইলেই যে কোনো প্রজেক্ট করতে পারছেন না। চাইলেই PHP দিয়ে একটা সফটয়্যার বানাতে পারছেন না। Inventory টাইপের একটা কাজ লাখ টাকা দিয়ে করতে দিলেও আপনি দৌড়ে পালান। একটু চিন্তা করুন, কোন পথ দিয়ে আপনি হাটা শুরু করেছিলেন ?

➥দেখা যাচ্ছে ৩-৪ টা ট্রেনিং কোর্স করেও অনেকের আত্মবিশ্বাস তৈরি হয় না। পড়াশোনা শেষ। কোন রকম একটা জবে ঢুকার পর সেখানে ২-৩ বছর সময় দেয়ার পর কাজ করতে করতে আর কিছু মেগা প্রজেক্ট হ্যান্ডল করার পর তাদের আত্মবিশ্বাস তৈরি হয়। 

➥একবার ভাবুন দেখি ? আপনার স্টুডেন্ট লাইফেই যদি আপনাকে কেউ কিছু মেগা প্রজেক্ট এবং আপডেট লেভেলের প্রোগ্রামিং মেকানিজম শিখায় তাহলে অল্প সময়ে আপনি কোথায় গিয়ে দাঁড়াচ্ছেন? কিন্তু এই প্রকার ট্রেনিং আপনি কোথাও পাবেন না? কেউ আপনাকে এই গুলি শিখাবেনা ! কারণ নিজের খেয়ে পড়ে কেউ বনের মোষ তাড়াতে যাবে না? আপনি নিজেকে প্রশ্ন করুন - আপনি নিজে কি তা করবেন? কি উত্তর দেয় আপনার মন- সেটা একবার চিন্তা করুন। হাঁ, এটাই বাস্তবতা। যে বিশ্ববিদ্যালয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়ছেন সে বিশ্ববিদ্যালয়ের টিচারও আপনাকে তা শিখাচ্ছে না ! শুধু তাই নয় তাদেরকে আপনার বলার সাহসও নেই যে - স্যার আমাদের প্রজেক্ট দেখান যাতে আমরা শিখতে পারি !

➥শুধু মেগা প্রজেক্ট কেন? যা শিখার কথা সেটুকুই কি শিখতে পারছেন? নিজের মনকে প্রশ্ন করুন? একটু ভাবুন? অথচ আমি আপনাদের কিছুটা হলেও পথ দেখাচ্ছি। আর আমাকে শুনতে হচ্ছে নানা প্রকার কথাবার্তা ! আপনি কি কখনো আপনার ইউনিভির্সিটির টিচারদের কোনো কথা শোনাতে পারছেন? না, পারেন নি? সেখানে আপনি বিড়ালের বাচ্চা হয়ে বসে থাকেন। মুখ দিয়ে কোন কথা বের হয় না। কারণ সেখানে হয়তো আপনার সার্টিফিকেট আটকে যাবে। আর সার্টিফিকেট আটকে গেলেতো কোথাও আর জায়গা হবে না, কোন জবেও ঢুকা যাবে না। কিন্তু একবারও ভেবে দেখেননি যা শিখে বের হচ্ছেন তা নিয়ে কোথাও গিয়ে দাঁড়াতে আপনাকে কতটা বেগ পেতে হবে! কারণ বিশ্ব এখন প্রতিযোগিতামুখী।

☀এটাই আজকের বাস্তবতা। আপনাকে শিখে নিতে হবে নিজের মতো করে। যারা শিখতে আগ্রহী আমি শুধু তাদের সাহায্য করব। আমি শুধু আজকের প্রজন্মের স্টুডেন্টদের আরো শার্প করে গড়ে তুলবো। এর জন্য রুটিন অনুযায়ী একের পর এক মেগা প্রজেক্ট ডেভেলপ করবো যাতে থাকবে বিভিন্ন প্রকার মেকানিজম, যেগুলি তরুণ স্টুডেন্টদের পাহাড়-সমান আত্ম বিশ্বাস তৈরিতে সাহায্য করবে। 

☀কিন্তু মেগা প্রজেক্টগুলির কোনো ভিডিও টিউটোরিয়াল করা সম্ভব নয়। এক প্রজেক্ট এর জন্য শত শত ভিডিও করার ধৈর্য আমার নেই। চিন্তা করছি আমার তত্ত্বাবধানে আমার সহকর্মীদের দিয়ে IDB Approved Computer Lab গুলিতে মেগা প্রজেক্ট গুলির উপর ২-৩ মাসের Live Training Course স্টার্ট করবো শুধু মাত্র স্টুডেন্টদের জন্য। সেখানে কোন রাউন্ডে কোন প্রজেক্ট দেখানো হবে, প্রজেক্টটিতে কি কি মেকানিজম থাকবে - তার বিস্তারিত ওভারভিউ ভিডিও করে আগেই আপনাদের দেখানো হবে। যার এই প্রকার মেকানিজম শেখা দরকার শুধু মাত্র তারাই এই প্রজেক্ট ভিত্তিক ট্রেনিং কোর্স গুলিতে রেজিস্ট্রেশন করবেন। 

☀আগেই বলে রাখছি - এটা কোনো গতানুগতিক ট্রেনিং কোর্স নয়। এখানে শুধু প্রজেক্ট দেখানো হবে। অর্থাৎ একটা মেগা প্রজেক্ট প্রথম থেকে লাইভ স্টেপ বাই স্টেপ করে করে দেখানো হবে। আর সেগুলিতে মেন্টর থাকবেন আমার সহকর্মীরা। তারা পুরু প্রজেক্টটি লাইভ করে করে আপনাদের শিখাবে। 

☀☀☀আবারো বলে রাখছি - এই প্রজেক্টগুলির থাকবে কিছু শর্ত :
➬➬➬➬➬➬➬➬➬➬➬☀☀☀☀➬➬➬➬➬➬➬➬➬➬➬
►শুধু মাত্র স্টুডেন্টরা অংশগ্রহণ করতে পারবে। 

►আমি শুধু প্রজেক্ট তত্ত্বাবধান করবো। টিচার হিসেবে থাকবেন আমার সহকর্মীরা - যারা সিনিয়র ডেভেলপার। 

►ক্লাসে কোনো ভিডিও করা হবে না এবং কোন ভিডিও দেয়া হবে না। 

►প্রতিটি ক্লাসের সৌর্স কোড দিয়ে দেয়া হবে। 

►যেহেতু মেগা বা সফটওয়ার টাইপের প্রজেক্ট দেখানো হবে তাই সেগুলি করা হবে কোনো না কোন ফ্রেমওয়ার্ক দিয়ে। তাতে একই সাথে ফ্রেমওয়ার্ক এবং প্রজেক্ট দুটাই শিখা হবে। 

►একটা প্রজেক্ট বছরে একবারই দেখানো হবে। সেটা রিপিট করা হবে না। 

►প্রতিটি কোর্স এ নতুন নতুন মেগা প্রজেক্ট দেখানো হবে যার ভিডিও ওভারভিও আগেই গ্রুপে শেয়ার করা হবে যাতে যার শিখা দরকার শুধু মাত্র তারাই রেজিস্ট্রেশন করতে পারে। 

➬➬➬➬➬➬➬➬➬➬➬➬➬➬➬➬➬➬➬➬➬
☛☛আমি জানি, আমার এই প্রকল্পটি নিয়েও নানা জনে নানা কথা বলবে। যে ধরণের কথা আগেও শুনে ছিলাম যখন একসময় মাত্র সাড়ে ছয় হাজার (৬'৫০০) টাকায় প্রজেক্ট ভিত্তিক ট্রেনিং কোর্স চালু করেছিলাম শুধুমাত্র স্টুডেন্টদের কথা চিন্তা করে। কিন্তু বিরক্তিকর কথা বার্তা শুনতে শুনতে কান জালাপালা হয়ে গিয়েছিলো আমাদের। 
----- ট্রেনিং এর মান কেমন হবে ? আদৌ কি কিছু শিখাবেন ? ইত্যাদি....ইত্যাদি....ইত্যাদি..... আর ফোন গুলি হ্যান্ডল করার দায়িত্ব দিয়েছিলাম বারী স্যার এর উপর। তিনি এই ধরণের কথাবার্তা শুনে শুনে একেবারে বিরক্ত। অলরেডি মহা ক্ষেপেছেন আমার উপর। (এখন হয়তো কোর্স ফি..টা আর আগের মতো থাকছে না, তবে যেহেতু আমাদের নিজেদের ল্যাব নেই আর IDB Approved Computer Lab নিতে হবে তাই সব দিক বিবেচনা করে একটা ফি নির্ধারণ করা হবে, অবশ্যই স্টুডেন্টদের বিষয়টি মাথায় রাখা হবে)। 

☛☛আশা করি আমাদের কোয়ালিটি সম্পর্কে আপনাদের কিছুটা হলেও ধারণা হয়েছে। মাত্র সাড়ে ছয় (৬৫০০) টাকার ট্রেনিং কোর্স হওয়ার কারণে যারা ফোন করে করে আমাদের নানা কিসিমের কথা শোনাতেন তারা কারা জানেন ???? যারা পড়াশোনা শেষ করে অনেক ট্রেনিং কোর্স করেছেন বিভিন্ন জায়গায়, তারপরও কোন জব পাচ্ছেন না, ঘোরছেন আর ঘোরছেন। আর সব দোষ চাপাচ্ছেন ট্রেনিং কোর্স ওয়ালাদের উপর - কিন্তু যে ইউনিভার্সিটিতে ৪-৫ বছর পড়াশোনা করেছেন শিখার জন্য তাদের কথা ভুলেই গেছেন? কারণ তাদের কোনো দোষ নেই ! সেখানে লাখ লাখ টাকা দিয়েছেন শুধু কাগজের সার্টিফিকেটটির জন্য। আর এখন উনারা ৩-৪ মাসের মধ্যে মহাপন্ডিত হওয়ার জন্য কিছু টাকা দিচ্ছেন ট্রেনিং কোর্স করার জন্য!!! এই বিষয়টি স্টুডেন্ট লাইফেই বুঝা উচিত ছিল। 

☛☛যাই হোক সব দিক বিবেচনা করে সিদ্ধান্ধ নিয়েছি আমরা শুধু স্টুডেন্টদের সুযোগ দিবো, তাদের আরো শার্প করে গড়ে তুলবো যাতে পড়াশোনা শেষ করার পর অন্তত জব পেতে তাদের বেশি বেগ পেতে না হয়। 

☀☀তবে সবার জন্য আমার টিউটোরিয়াল উন্মুক্ত থাকবে। যদিও টিউটোরিয়াল বানালে কথা আরো বেশি শুনতে হয়। তারপরও টিউটোরিয়াল আসবে অনেক..... যখন আমি ফ্রী থাকবো......

ট্রেনিং উইথ লাইভ প্রজেক্ট (Training with live project) এর অফিসিয়াল গ্রুপ থেকে হুবহু কপি করা। 
https://www.facebook.com/groups/PBPTBD
2999 views

Related Questions