মুখে মধু কি ভাবে ব্যবহার করবো?
1 Answers
যাদের ত্বক তৈলাক্ত তারা শসার রসের সঙ্গে মধু ও লেবুর রস মিশিয়ে প্যাক তৈরি করতে পারেন। তুলার প্যাড দিয়ে আলতো ভাবে মুখে লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন। এরপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
ত্বকের ডেডসেল দূর করতে চালের গুঁড়ার সঙ্গে মধু মিশিয়ে স্ক্রাব তৈরি করে মুখে ভালো করে ম্যাসাজ করুন। যখন ত্বক শুষ্ক লাগবে তখন হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিন। স্কার্ব সপ্তাহে দুই দিন ব্যবহার করতে পারেন।
টমেটোর রসের সঙ্গে মধু মিশিয়ে তৈরি করতে পারেন ন্যাচারাল টোনার। এটি নিয়মিত ব্যবহারে ত্বক হবে কোমল ও মসৃণ।
ব্লেন্ডারে একটি আপেল এর সঙ্গে এক চামচ মধু দিয়ে ভালো করে ব্লেন্ড করুন।এটি ত্বকে টোনার হিসাবে ভালো কাজ করে। টোনার ত্বকে ১৫ মিনিট রেখে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
মধু, চিনি, বেসনের সঙ্গে অল্প পরিমাণ পানি নিয়ে ঘন পেস্ট তৈরি করুন।সাবানের পরিবর্তে এই মাস্কটি মুখে এবং শরীরে লাগান। এতে ত্বক পরিস্কার হবে।
মধুর সঙ্গে কমলার রস ও গোলাপ জল মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এতে ত্বকের সতেজতা ফিরে আসবে।
এছাড়া মধুতে রয়েছে পটাশিয়াম যা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে ও ত্বকের অনেক সমস্যা হতে সুরক্ষা দেয়। মধু নিয়মিত খেলে ত্বকের সৌন্দর্য ভিতর থেকে ফুটে উঠবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy