তবুও বলুন প্লীজ, কেন ওনারা আমাকে ব্লাকলিস্টেড করল আমি এখন কী করতে পারি … [আমার জানামতে আন্টি এখণও নিখোঁজ]?

দেখেছেন আমি অনার্স ৩য় বর্ষের ছাত্র । বয়স ২২ আমার কোন খালা/ ফুফু নেই। ১টা মেয়েকে আমি দেড় বছর যাবত প্রাইভেট পড়াচ্ছি। মেয়েটা এখন 5-এ পড়ে। আমার সব স্টুডেন্টদের মা-বাবাকেই আন্টি-আঙ্কেল ডাকি। এখানেও তাই , আর এটাই কাল। ঐ ছাত্রীর মা আমার সাথে যে আচরন শুরু করল তাতে ওণাকে আমার সত্যি সত্যি আন্টি মনে হতে লাগল। আমার অসুখ বিসুখ হলে উনি বার বার ফোণ দিতেন। আমি ওনার মেয়েকে পড়াবার সময় ঘড়ি দেখতাম না। শুক্রবারও যেতাম মাঝে মাঝে। । এরকম চলছিল । গত ৩-৭-১৬ তারিখ থেকে ঈদের ছুটি দিয়েছিলাম। [বলে রাখা দরকার ওনার বড় বোনের ছেলেকেও আমি পড়াই] ৪ তারিখ রাতে জানতে পারি আন্টি নিখোঁজ ! কিসের টানে যেন আমি দিশেহারা হয়ে গেলাম। আমার ‘আন্টি’ নিখোঁজ !!! ‘কী করি কী করি’ ভাব। আণ্টির মাকে বার বার ফোন দিয়ে খোঁজ নিতে লাগলাম। ওনার মেয়েকে আমি আন্টি ভাবতাম সেটাও বললাম। এমনকি ওনাকেও ‘নানু’ ডেকে ফেললাম [ হাসবেন না ] উনারা থানায়+RAB-এ GD করল , পেপারে এড দিল । বার বার ফোনে খোঁজ খবর নিলাম , সাধ্যমত সাহায্য করলাম । আমার ভূমিকা একান্ত আপন লোকের মত হয়ে উঠল। ঈদের দিন সকালেও সেই ‘নানু’র সাথে ফোনে কথা বলেছি। সে আমাকে তাদের বাড়ি যাওয়ার জন্য বলেছিল। বলেছি , চেষ্টা করব। যদি আসি তাহলে ফোন করব। বিকালে আমি কয়েকবার কল করলাম। শুধু নম্বর ‘ব্যস্ত’ই পেলাম। ২ ঘণ্টায় অন্তত ৪০ বার ট্রাই করলাম । আন্টির স্বামীর নাম্বারও বন্ধ পেয়েছি। যখন খোলা পেয়েছি কথায় বুঝলাম আমি ফোন না করলেই তারা খুশি । পরে যখন জানতে পারলাম ‘নানু’ আমার নাম্বারটা ব্লাকলিস্টে রেখেছেন তখন আমার বাকরূদ্ধ অবস্থা। প্রশ্নটি পড়ে আমাকে পাগল মনে হতে পারে। হোক……… তবুও বলুন প্লীজ, কেন ওনারা আমাকে ব্লাকলিস্টেড করল? আমি এখন কী করতে পারি? আত্মীয় না হলেও আন্টিকে আমি অনেক ভালবাসি , এটা আমি ওদের কিভাবে বোঝাবো? আমার কাছে ওরা কিছু একটা গোপন করতে চাইছে বা এমন কিছু ঘটেছে যা আমাকে জানানো যাবেনা… কী হতে পারে ? ওদের বাসায় কি আমার যাওয়া ঠিক হবে? আমি চাইলে অন্য নম্বর থেকে ওদের সাথে কথা বলতে পারি, কিন্তু তাতে ওরা বিরক্ত +বিব্রতই হবে। কী করব এখন ? দিন রাত ঘুরে ঘুরে আন্টির চিন্তাই মাথায় আসছে। কাজে মন দিতে পারছি না। আন্তরিক জবাব চাই [আমার জানামতে আন্টি এখণও নিখোঁজ]
2693 views

1 Answers

দুটি কারন হতে পারে।

১:ওরা হয়ত ইচ্ছা করে ব্লক লিস্ট এ রাখে নাই বা অজান্তে হয়েছে বা অন্য কোন কারনে কল যাচ্ছে না।

২: মানুষ মাত্রই অদ্ভুদ আর সন্দেহভাজন প্রানী।হয়ত আপনার এত ঘনিষ্টতা ওরা কোন সন্দেহের চোখে দেখছে আর তারা সেটা চাইছে না।আপনাকে দুরে রাখতে চাইছে তাই।

মন খারাপ করবেন না আল্লাহ সবাইকেই সাহায্য করে।আপনি আপনার চেষ্টা চালিয়ে যান।

2693 views Answered

Related Questions

Next steps