গোটা ওঠার কারনে চুল পড়েছে এখন করনীয়?
3 Answers
ক্যাস্টর অয়েল ব্যবহার করলে নতন চুল গজায় এটা ব্যাবহার করতে পারেন ফল পাবেন বা পেঁয়াজের রস লাগালে নতুন চুল গজায়। আপনি পেঁয়াজের রস লাগিয়ে দেখতে পারেন।
পেঁয়াজ বা রসুন কিংবা লেবুর রস ব্যবহার করুন
চুলের প্রতি একটু যত্নশীল হন। চুলে পেঁয়াজ বা রসুন কিংবা লেবু- যে কোনো একটি চিপে নিয়ে রস চুলে লাগান। নিয়মিত ১ সপ্তাহ ব্যবহারে চুল পড়া বন্ধ হবে। টাকের হাত থেকে বাঁচবেন।
গ্রিন টী ব্যবহার করুন
চুলে গ্রিন টীর ব্যবহার নতুন চুল গজাতে সাহায্য করবে। ব্যবহার করা গ্রিন টীর টী-ব্যগ কিংবা চিনি ছাড়া তৈরি গ্রিন টী চুলের গোড়ায় লাগিয়ে রাখুন ১ ঘণ্টা। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩ বার করুন। চুল পড়া বন্ধ করবে ও নতুন চুল গজাবে।
চুল শুকোতে দিন
চুল ছোট বলে গোসল করে বের হবার পর মাথায় তোয়ালে ঘষে ঘষে চুল শুকোতে দেখা যায় অনেককেই। এই ব্যাপারটি সম্পূর্ণভাবে এড়িয়ে চলুন। তোয়ালে মাথায় ঘোষলে চুলের গোড়া নরম হয়। চুল আপনা আপনি শুকোতে দিন। এতে চুলের গোড়ায় আদ্রর্তা ঠিক মত বজায় থাকবে।
ধূমপান বন্ধ করুন
যদি দেখেন আপনার চুল পড়ে যাচ্ছে কিন্তু নতুন চুল গজাচ্ছে না তাহলে জেনে রাখবেন এটা আপনার ধূমপানের অভ্যাসের সাথে সম্পর্কিত। ধূমপানের কারনে নতুন চুল গজানো বন্ধ হয়ে যায়। যে চুল গুলো পড়ে যায় তার জন্য নতুন করে চুল না গজালে টাক পরা অবশ্যম্ভাবী। তাই ধূমপানের অভ্যাস ত্যাগ করুন।
চুল পরা রোধের কিছু টিপস
•দিনে ৬-৮ গ্লাস পানি পান করুন।
•ভেজা চুল আঁচড়াবেন না।
•ভিটামিন ই সমৃদ্ধ খাবার খান।
•ব্যায়াম করুন।
•অতিরিক্ত স্টাইলিং থেকে দূরে থাকুন।
•যতটা সম্ভব মানসিক চাপ মুক্ত থাকুন।
সবচেয়ে ভাল হয় আপনি মাথা কামিয়ে ফেলুন এইরকম গোটা হলে মাথায় চুল এর কারনে অনেক সময় ইনফেকশন হয়।আর চুল কামানো সম্ভব না হলে আপনি ভাল মানের শ্যাম্পু প্রতিদিন ব্যবহার করুন।আর মাথার আক্রান্ত স্থান্টা পরিষ্কার রাখুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy