আমি জেনেরালে আবেদন করছি ৫ টি কলেজে,  এখন কি জেনেরালেরর পাশাপাশি টেকনিকালে আবেদন করা যাবে????  আর টেকনিকালে আবেদন কোন সাইট থেকে করতে হয়???
2674 views

3 Answers

আপনি জেনারেল লাইনে আবেদনের পাশাপাশি পলিটেকনিক এ আবেদন করতে পারবেন।

পলিটেকনিক এ আবেদন করার জন্যঃ

ভর্তিচ্ছুক প্রার্থীকে প্রথমে আবেদন ফি জমা ও ভর্তি পরীক্ষার ফি বাবদ ১৫০.০০ (একশত পঞ্চাশ) টাকা টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে 16222 নম্বরে SMS করে জমা দিতে হবে। অতঃপর কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিজস্ব ওয়েব সাইট- http://www.techedu.gov.bd এ লগ ইন করে নির্ধারিত আবেদন ফরম (Application Form) যথাযথভাবে পূরণ করতে হবে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি উত্তীর্ণ আবেদনকারীদের নম্বর পত্রের সত্যায়িত কপি ও পাসপোর্ট সাইজের ২ কপি সত্যায়িত রঙ্গীন ছবিসহ নির্ধারিত ফরমে আবেদন পত্র ডাকযোগে/অফিস চলাকালীন অত্র অধিদপ্তরে জমা দিতে হবে। সংরক্ষিত কোটার আবেদন কারীগণ অন লাইনে আবেদন করার পরে আবেদনের প্রিন্ট আউট কপি ও অনুচ্ছেদ ৫.৪ এ বণিত সকল কাগজ ১৮/০৬/২০১৫ তারিখের মধ্যে ডাকযোগে/সরাসরি অফিস চলাকালীন সময়ে অত্র অধিদপ্তরে পৌঁছানো নিশ্চিত করতে হবে। অন্যখায় তার কোটা বিবেচিত হবে না। ভর্তির ফরম পূরনের বিস্তারিত নিয়মাবলী কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইটে পাওয়া যাবে।

২. ফি জমা দেয়ার পদ্ধতিঃ  টেলিটকের Prepaid মোবাইল ফোনের মাধ্যমে মেসেজ অপশনে গিয়ে DTE লিখে, স্পেস দিয়ে শিক্ষাবোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর লিখে, স্পেস দিয়ে এস এস সি (SSC) পরীক্ষার রোল নম্বর লিখে, স্পেস দিয়ে এস এস সি পাশের সন লিখে, স্পেস দিয়ে এস এস সির রেজিষ্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে এস এম এস (SMS) করতে হবেঃ
উদাহরণঃ DTE XXXYYYYYYZZZZRRRRRR
এখানে XXX এর জায়গায় আবেদনকারীর নিজের বোর্ডের নাম লিখতে হবে, ঢাকা বোর্ডের ক্ষেত্রে (DHA), সিলেট এর ক্ষেত্রে (SYL), বরিশালের ক্ষেত্রে (BAR), চট্টগ্রাম এর ক্ষেত্রে (CHI), কুমিল্লা এর ক্ষেত্রে (COM), দিনাজপুর এর ক্ষেত্রে (DIN), যশোর এর ক্ষেত্রে (JES), রাজশাহী এর ক্ষেত্রে (RAJ), মাদ্রাসা এর ক্ষেত্রে (MAD), কারিগরী এর ক্ষেত্রে (BTE), YYYYYY এর জায়গায় আবেদনকারীর নিজের এস এস সি পরীক্ষার রোল নম্বর, ZZZZ এর জায়গায় এস এস সি পাশের সন এবং RRRRRR এর জায়গায় এস এস সি পরীক্ষার রেজিষ্ট্রেশন নম্বর লিখতে হবে।

SMS –প্রেরণকারী আবেদনের যোগ্য হলে ফিরতি SMS –এ একটি PIN, প্রার্থীর নাম, পিতার নাম এবং পরীক্ষার ফি হিসেবে ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা কেটে রাখার সম্মতি চেয়ে ফিরতি SMS দেওয়া হবে। প্রার্থীকে তার নাম, পিতার নাম ইত্যাদি তথ্যাদি মনোযোগের সাথে দেখে নিয়ে তথ্যাদি সঠিক থাকলে সম্মতি দিতে হবে। সম্মতি দেয়ার জন্য নিম্নোক্ত ভাবে ১৬২২২ নম্বরে SMS পাঠাতে হবে।
উদাহরণঃ DTE YESPINYour mobile number
PIN নম্বরটি সঠিক ভাবে লেখা হলে উক্ত টেলিটকের prepaid মোবাইল থেকে পরীক্ষার ফি বাবদ ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা কেটে রাখা হবে এবং প্রার্থীকে একটি Money Receipt Number সহ ফিরতি SMS দেয়া হবে।
উল্লেখ্য যে, Money Receipt Number টি নিজ দায়িত্বে সংরক্ষণ করতে হবে এবং Money Receipt Number টি পাওয়ার পরে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। Money Receipt Number ছাড়া কোনক্রমেই আবেদন ফরম পূরণ করা যাবে না।

আবেদন ফরম পূরণের ধাপঃ

  • কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইট- http://www.techedu.gov.bd এর Home page হতে  Online Admission (First Shift) button এ click করে application form open করতে হবে।
  • Screen এ প্রদর্শীত  application form এর চাহিদা মোতাবেক তথ্যাদি লিপিবদ্ধ/নির্বাচন, entry/selection (প্রযোজ্য ক্ষেত্রে) করতে হবে।
  • Application form পূরণ শেষে Submitbutton এ ক্লিক করে ফিরতি message এর print out নিতে হবে। উক্ত print out এ প্রদত্ত Track number ভর্তির রোল নং হিসেবে বিবেচিত হবে। কোন কারণে Track number সহ ফিরতি message print out নিতে ব্যর্থ্ হলে পুনরায় একই ভাবে application form পুরণের চেষ্টা করতে হবে।
  • ভর্তির ফরম পূরণের বিস্তারিত তথ্যাদি ওয়েবসাইট হতে print out নেয়া যাবে।
2674 views

অবশ্যই আপনি আবেদন করতে পারবেন।কিন্তু ভর্তি হতে হবে যেকোন এক জায়গায়।আপনি নিচের লিংকে গিয়ে পলিটেকনিকে ভর্তির আবেদন করতে পারবেন। https://www.google.com/url?q=http://www.bteb.gov.bd/&sa=U&ved=2ahUKEwiv4YqXypPbAhVKgLwKHT6ZCyYQFjAAegQIBRAD&usg=AOvVaw1WBch6MqJNTDCZO5OWHhol

2674 views

হ্যা । আপ‌নি জেনারেল ক‌লে‌জে আ‌বেদন ক‌রে ও প‌লি‌টে‌নি‌কে‌লে আ‌বেদন করে‌তে পার‌বেন।

2674 views

Related Questions