কেউ যদি রোজা রাখা অবস্তায় তার সপ্ন দোষ হয় , তাহলে কি তার রোজা হবে , না রোজা নষ্ট হয়ে যাবে?

কেউ যদি রোজা রাখা অবস্তায় তার সপ্ন দোষ হয় , তাহলে কি তার রোজা হবে , না রোজা নষ্ট হয়ে যাবে
3109 views

3 Answers

রোজা অবস্থায় দিনের বেলায়  স্বপ্নদোষ হলে রোজার কোনো ক্ষতি হবে না। কারণ এটি ইচ্ছাধীন বা নিয়ন্ত্রণাধীন নয়।

স্বপ্ন যেহেতু সজ্ঞান নয়; তাই স্বপ্নদোষ হলে রোজা ভাঙ্গবে না; স্বাভাবিক ভাবেই রোজা পূর্ণ করবে। কাযা কাফফারা কিছুই প্রয়োজন হবে না। (ফাতাওয়ায়ে শামী)।

#মুসাফির ইয়াছিন

3109 views Answered

স্বপ্নদোষের কারণে বীর্যপাত হলে সিয়াম ভঙ্গ হবে না। কারণ এটা অনিচ্ছাকৃত ভাবে হয়ে গেছে। যা কিছু অনিচ্ছাকৃতভাবে হয়ে যায় আল্লাহ তা ক্ষমা করে দেন।

এমনিভাবে নিদ্রা মগ্ন ব্যক্তি থেকে আত্মা (কল্বব ) উঠিয়ে রাখা হয়। কাজেই নিদ্রাকালে যা কিছু ঘটে তার জন্য কাউকে দায়ী করা যায় না। এটা আমাদের প্রতি আল্লাহ রাববুল আলামিনের একটি রহমত। কেউ কোন বিষয় কল্পনা করার ফলে যদি বীর্যপাত হয়ে যায় এতে সিয়াম ভঙ্গ হবে না।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-
‘অবশ্যই আল্লাহ তাআলা আমার উম্মত যা কল্পনা করে তা ক্ষমা করে দেন। যদি না সে কাজ বা কথার দ্বারা তা বাস্তবায়ন করে।’ বর্ণনায় : বোখারি ও মুসলিম


3109 views Answered

সেহেরী খাওয়ার পর থেকে ইফতারের আগ পর্যন্ত যে কোন সময়ে স্বপ্নদোষের মাধ্যমে বীর্যপাত হলে রোজার কোন ক্ষতি হবে না,রোজা ভাঙ্গবে না।

কারণ,এটা অনিচ্ছাকৃত বীর্যপাত। আর রোজা সব সময় ইচ্ছাকৃত কাজের কারনে ভেঙ্গে যায়,অনিচ্ছাকৃত কাজের কারনে না।

3109 views Answered

Related Questions

Next steps